গণধর্ষণ, হুমকির তোয়াক্কা না করেই ২ অভিযুক্তের গ্রেফতারে সহযোগিতা নাবালিকার

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : গত সপ্তাহে সোনারপুরের একটি গণধর্ষণের ঘটনা ঘটেছিল। যেখানে ১৩ বছরের এক নাবালিকাকে ২ বার গণধর্ষণের শিকার হতে হয়েছিল। কিন্তু অবশেষে ভয় না পেয়ে অপরাধীদের শাস্তি দিতে এগিয়ে এল সেই নাবালিকাই। কাউকে কিছু বললে যৌন হেনস্থার ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার হুমকিকে তোয়াক্কা না করেই অপরাধীদের শণাক্ত করল নাবালিকা।

অভিযুক্তদের মধ্যে সুজয় চট্টোপাধ্যায় ও সুরজ সর্দার নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের জন্য এখনও তল্লাশি চলছে। পলাতক এই দুজনের মধ্যে একজনের বয়স ১৫ বছর বলেও জানিয়েছে পুলিশ। বাকিরা সবাই ১৮-২০ বছরের মধ্যে।

গণধর্ষণ, হুমকির তোয়াক্কা না করেই ২ অভিযুক্তের গ্রেফতারে সহযোগিতা নাবালিকার

গোটা সপ্তাহ বেশ চুপচাপ ছিল ওই নাবালিকা। মেয়েক দেখে সন্দেহ হয় মায়ের। মা জিজ্ঞাসা করতেই ওই নাবালিকা জানায়, ২৭ জানুয়ারি রাত ৮ টা নাগাদ টিউশন সেরে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সুজয় তাকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে সুরজিৎ এবং বছর ১৫-র একটি ছেলে অপেক্ষা করছিল। ৩ জন মিলে তাঁর ধর্ষণ করে, এবং তার একটি ভিডিও রেকর্ডিংও করে।

ভিডিওটি ইন্টারনেটে চলে আসার ভয়ে বাড়িতে ফিরে চুপ থাকে মেয়েটি। পরের দিন সকাল স্কুলে যাওয়ার সময় সুজয় ও তার ২ বন্ধু মিলে আবারও জোর করে তাকে ওই একই বাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। চতুর্থ ব্যক্তি ওই বাড়িতেই উপস্থিত ছিল বলে জানিয়েছে মেয়েটি।

এরপরই পরিবারের সহযোগিতায় পুলিশে অভিযোগ জানায় মেয়েটি। অভিযুক্ত চারজনই একই এলাকার জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+