রাজধর্ম পালন করল মমতার পুলিশ, সন্দেশখালি হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ তৃণমূলকর্মী
সন্দেশখালিতে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে পার্টিকর্মী খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল চার অভিযুক্তকে। ঘটনার সাত দিনের মাথায় গ্রেফতার করা হল তাদের।
সন্দেশখালিতে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে পার্টিকর্মী খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল চার অভিযুক্তকে। ঘটনার সাত দিনের মাথায় গ্রেফতার করা হল তাদের। চার তৃণমূলকর্মীকে গ্রেফতার করে রাজধর্ম পালন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ন্যাজাটে মেছো ভেরির চালা ঘর থেকে শুক্রবার রাতে ন্যাজাট থানার পুলিশ তাদের গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আখের আলি, জাভেদ আলি, মইজুদ্দিন মোল্লা ও মইনুদ্দিন আলি। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩০২, ৪৩৬, ২৫/২৭ ও ৩৪ ধারায় খুন, খুনের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, বাড়িতে অগ্নিসংযোগ, বেআইনি অস্ত্র মজুত-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার জামাই ষষ্ঠীর দিন সংঘর্ষ বাধে তৃণমূল ও বিজেপির মধ্যে। এই ঘটনায় নিহত হন এক তৃণমূল কর্মী ও ২ বিজেপি কর্মী। একজন বিজেপি কর্মীর এখনও কোনও খোঁজ মিলছে না বলে অভিযোগ। এই অবস্থায় উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। সেই পুলিশই ঘটনার সাতদিনের মাথায় তিন তৃণমূলকর্মীকে গ্রেফতার করে রাজঘর্ম পালন করল। নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেন। তিনি স্বামী ও এক দেওরকে হত্যার জন্য সন্দেশখালী ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাজাহানের বিরুদ্ধে অভিযোগ করেন। শাজাহান-সহ ২৫ জন তৃণমূল নেতা-কর্মীর নাম উল্লেখ করেন এফআইআর। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে চারজনকে গ্রেফতার করল পুলিশ।












Click it and Unblock the Notifications