Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাগর ঘোষ খুনে ধৃত আরও চার, এর পর অনুব্রত মণ্ডলের পালা?

অনুব্রত মণ্ডল
সিউড়ি, ১০ ফেব্রুয়ারি: বীরভূমের পাড়ুইয়ে সাগর ঘোষ খুনের ঘটনায় রবিবার রাতে গ্রেফতার করা হল আরও চারজন অভিযুক্তকে। এঁরা সকলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। গত সপ্তাহে তদন্তে ঢিলেমি দেখে সিআইডি-কে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাই কোর্ট। তার পরই তড়িঘড়ি এই গ্রেফতার।

পুলিশ সূত্রে খবর, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম রয়েছে শিবানী ঘোষের জবানবন্দিতে। শিবানীদেবী হলেন সাগর ঘোষের পুত্রবধূ। ধৃতরা হলেন শেখ মোস্তাফা, প্রিয় মুখোপাধ্যায়, জলধর দাস ও জগন্নাথ দাস। আগেই গ্রেফতার করা হয়েছিল আর একজনকে, শেখ ইউনিস। ধৃতরা সকলে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। ফলে প্রশ্ন উঠেছে, এর পর কি অনুব্রত মণ্ডলের পালা?

পাড়ুইয়ে তৃণমূল কর্মী সাগর ঘোষকে খুনের পিছনে অনুব্রত মণ্ডলের মাথা কাজ করেছে বলে অভিযোগ। কিন্তু, খুনের পরও পুলিশ হাত গুটিয়ে বসেছিল। অভিযোগ, অনুব্রত মণ্ডলকে বাঁচাতে দলের নেতারা পুলিশ তথা সিআইডি-র হাত-পা বেঁধে দিয়েছিলেন। এ নিয়ে আদালতে অভিযোগ করে নিহত সাগর ঘোষের পরিবার। ঘটনার গতিপ্রকৃতি দেখে ক্ষুব্ধ হয় হাই কোর্ট। তখনই আদালত বলেছিল, এক সপ্তাহে তদন্তের কাজে গতি না আনলে কোনও নিরপেক্ষ সংস্থার হাতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হবে। ইঙ্গিত ছিল স্পষ্ট। সিবিআই। আর তা বুঝে প্রমাদ গোনেন তৃণমূল নেতারা। কারণ সিআইডি বা পুলিশ রাজ্য সরকারের অধীন হলেও সিবিআই নয়। সিবিআই তদন্তভার পেলে প্রথমেই যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করবে, সেই আশঙ্কা দানা বাঁধে। আর তাই অনুব্রত মণ্ডলকে বাঁচাতে এই চারজনকে গতকাল রাতে গ্রেফতার করা হল বলে ধারণা।

তাতেও অনুব্রতবাবুকে বাঁচানো যাবে কি না, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। কারণ এই সপ্তাহে তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে কলকাতা হাই কোর্টকে। আদালত কী নির্দেশ দেয়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+