আরামবাগের পর এবার খানাকুল! তৃণমূলের দাপুটে নেতা খুনে চাঞ্চল্য, ঘটনাস্থলে যাচ্ছেন অভিষেক

হুগলির খানাকুলে তৃণমূল নেতা খুনে এখনও পর্যন্ত গ্রেফতার চার। সূত্রের খবর এমনটাই। শনিবার খানাকুলের হরিশচকে পার্টি অফিস থেকে বের করে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয় এলাকার দাপুটে নেতা মনোরঞ্জন পাত্রকে।

হুগলির খানাকুলে তৃণমূল নেতা খুনে এখনও পর্যন্ত গ্রেফতার চার। সূত্রের খবর এমনটাই। শনিবার খানাকুলের হরিশচকে পার্টি অফিস থেকে বের করে নিয়ে
গিয়ে পিটিয়ে খুন করা হয় এলাকার দাপুটে নেতা মনোরঞ্জন পাত্রকে। ঘটনায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।
রবিবার ঘটনাস্থলে যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরামবাগের পর এবার খানাকুল! তৃণমূলের দাপুটে নেতা খুনে চাঞ্চল্য, ঘটনাস্থলে যাচ্ছেন অভিষেক

শনিবার রাত আটটা। সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে খানাকুলের হরিশচকে পার্টি অফিসে গিয়েছিলেন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাত্র। অভিযোগ পার্টি অফিস থেকে টেনে বের করে বাইকে চেপে আসা দুষ্কৃতীরা। পাশের ধান জমিতে নিয়ে গিয়ে লাঠি, বাঁশ, রড দিয়ে পিটিয়ে খুন করা হয়। তবে একটি সূত্রে জানা যাচ্ছে, বাড়িতে দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজ শুরু হয়। এর খানাকুলে পার্টি অফিসের পাশে রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পরে খানাকুল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গত লোকসভা নির্বাচনের ফলাফলে খানাকুলে শক্তি বেড়েছে বিজেপির। এরপর থেকেই এলাকায় মাঝে মধ্যেই দুই দলের সংঘর্ষের খবর আসছে। এর আগে আরামবাগের হরিণখোলায় খুন হয়েছিলেন আরেক তৃণমূল নেতা।

তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, দলীয় কোন্দলেই খুন হয়েছেন ওই নেতা। সূত্রের খবর অনুযায়ী, রবিবার এলাকায় যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক এবং আইনি পথে পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+