মমতার সরকার কথা রাখেনি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র ব্লক ও যুবলিগের
মমতার সরকার কথা রাখেনি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্র ব্লক ও যুবলিগের
করোনায় নাজেহাল বাংলার বুকে আছড়ে পড়েছিল আম্ফান। জোড়া বিপর্যয়ের মাঝেই বাংলার বুকে ত্রাণ-বণ্টন নিয়ে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে ত্রাণ-দুর্নীতিতে সরব হয়েছেন বিরোধীরা। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী বিজেপি এই দুর্নীতিকেই ইস্যু করছে। কিন্তু এরই মধ্যে সরকারের আরও একটি ব্যর্থতা তুলে ধরল ছাত্রব্লক ও যুবলিগ।

বিদ্যুৎ বিল মকুবের দাবিতে
ফরওয়ার্ড ব্লকের ছাত্র সংগঠন ছাত্র ব্লক ও যুব সংগঠন যুবলিগের তরফে বিদ্যুৎ দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হল। হাওড়ার উলুবেড়িয়ায় বিদ্যুৎ দফতরের ডিভিশনাল অফিস ঘেরাও করে ছাত্র ব্লক ও যুবলিগের সদস্যরা দাবি করেন, রাজ্য সরকার করোনা-লকডাউনে বিদ্যুৎ বিল মকুবের ঘোষণা করা সত্ত্বেও তা কার্যকর করেনি।

প্রতিবাদ ছাত্র ব্লক ও যুবলিগের
অভিযোগ, করোনা লকডাউনের সময় মিটার পরীক্ষা না করেই ইচ্ছামতো বিদ্যুৎ বিল পাঠিয়ে টাকা আদায় করা হয়েছে। এর বিরুদ্ধেই প্রতিবাদ ছাত্র ব্লক ও যুবলিগের। বিদ্যুৎ বিল মকুবের পাশাপাশি পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণের প্রতিবাদে ডেপুটেশন হয়।

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
করোনার সময়ে বিদ্যুৎ বিল নেওয়া, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারি করণের প্রতিবাদে উলুবেড়িয়া নরেন্দ্র সিনেমার সামনে ছ-নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। প্রায় আধঘণ্টা এই অবরোধ কর্মসূচি চলে। পরে বিদ্যুৎ দফতরের আধিকারিক ও পুলিশ আধিকারিকদের আশ্বাসে তুলে নেওয়া হয় অবরোধ।

বৃহত্তর আন্দোলনের হুমকি ছাত্র-যুবলিগের
এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রব্লক ও যুবলিগের তরফে মতিয়ার রহমান, জমিউস শরীয়ৎ মল্লিক, রানা ঘোষ, নিত্যানন্দ দলুই, তাবারক আলি খান প্রমুখ। ছাত্রব্লক ও যুবলিগের তরফে জানানো হয়, তাঁদের দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications