গোপন অভিযানে প্রায় ১৫ কেজি চোরাই লাল চন্দন কাঠ উদ্ধার কালচিনিতে
এসএসবি ও বন দফতরের যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ১৪ কেজি ৩০০ গ্রাম লাল চন্দন কাঠ উদ্ধার করে বন দপ্তর।
ফের বড় সাফল্যে পেল বন দপ্তর। এসএসবি ও বন দফতরের যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ১৪ কেজি ৩০০ গ্রাম লাল চন্দন কাঠ উদ্ধার করে বন দপ্তর। একটি মোটর বাইক সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গোপন সূত্রে খবর পেয়ে কালচিনির হ্যামিলটনগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে কায়েম মিয়া কোচবিহারের বাসিন্দা। অন্যজন আবু বক্কর সিদ্দিকি কালচিনির দলসিংপাড়া এলাকার বাসিন্দা।
বনদপ্তর ও এসএসবি গোপন সুত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এই অভিযান চালায়। যৌথ অভিযানকারীর একটি দলে ছিলেন বেশ কয়েকজন দুঁদে অফিসার। ধৃতরা উত্তর পূর্ব ভারতে, ভূটানে চন্দন কাঠ পাচার করছিল। সেই সময় তাদেরকে ধরে ফেলে পুলিশ। এরা ভুটানের কাঠ পাচারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications