West Bengal Weather Update: ধেয়ে আসছে 'কালবৈশাখী', আছড়ে পড়তে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়

West Bengal Weather Update: সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে ঠান্ডা হাওয়া। এর মধ্যেই আবহাওয়া নিয়ে স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, আজ শুক্রবার সারাদিনই প্রায় মেঘলা আকাশ থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

তাঁদের কথায়, বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। এতে সাময়িক স্বস্তি ফিরলে তা একেবারেই ক্ষণস্থায়ী। ক্রমশ অস্বস্তির পরিমান আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। এক নজরে জেনে নিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে কেমন থাকবে আবহাওয়া?

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেন এমন পরিস্থিতি?

পূর্বাভাসে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে মধ্যপ্রদেশ‌ এলাকা পর্যন্ত বিস্তৃত। শুধু তাই নয়, এই অক্ষরেখা মারাঠাওয়াড়া এর ওপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত বিস্তৃত। ৮ ই এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

জোড়া ঘুনাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর এবং আসাম সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। মধ্য মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকার উপরও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাব বাংলাতেও।

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ শুক্রবার সারাদিন মেঘলা আকাশ থাকবে। শুধু তাই নয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বাড়বে। গরমের সঙ্গে যুক্ত হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের পর সাময়িক স্বস্তি মিলতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

West Bengal Weather Update: এক নজরে কলকাতার পূর্বাভাস

আজ শুক্রবার কলকাতা এবংব সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। বিশেষ করে বিকেলে বা সন্ধ্যেয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। যা খবর, আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আপাতত তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে।

গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমতে পারে। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি । গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯২ শতাংশ।

West Bengal Weather Update: কেমন যাবে উত্তরবঙ্গের আবহাওয়া?

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে বদল হতে পারে আবহাওয়ার। এমনকী ঝড় বৃষ্টি\ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+