Weather News: সকাল থেকে মেঘলা আকাশ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছয়জেলায়

Weather News:মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি। এমনকি আজ বুধবার সকাল থেকে মেঘলা আকাশ! আর এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ( Heavy Rain Forcast) পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

একই সঙ্গে আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির ( Weather News) পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে রাস্তার বের হলে অবশ্যই ছাতা সঙ্গে রাখারই পরামর্শ দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

সকাল থেকে মেঘলা আকাশ!

কলকাতা এবং শহরতলিতে বৃষ্টির পূর্বাভাস

ইতিমধ্যে রাজ্যে বর্ষা পুরোপরি ভাবে ঢুকে পড়েছে। আর এর ফলেই মাঝে মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এমনকি মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ সংলগ্ন এলাকাতে। আর এই পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

শুধু তাই নয়, আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা এবং সংলগ্ন এলাকা একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে। মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলক। আর এর মধ্যেই এই পূর্বাভাস।

বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে

শুধু কলকাতা কিংবা শহরতলিতে নয়, বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া হয়নি। তবে মঙ্গলবার রাত থেকেই একই বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে বলেই জানাচ্ছেন হাওয়া অফিস। আর এর ফলে সকাল থেকেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।

ভারী থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ছয়জেলায়

যদিও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর এর ফলে উত্তরের নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+