Weather News: সকাল থেকে মেঘলা আকাশ, দিনে তাপমাত্রা বৃদ্ধি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকালে ন্যূনতম তাপমাত্রা শুক্রবারের থেকে বেশি। তবে আর যাই হোক তাপমাত্রা হ্রাসের আর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সকাল থেকে মেঘলা আকাশ। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সাগর থেকে স্থলভাগের দিকে আসছে। যে কারণে সকালের দিকে কোনও কোনো জায়গায় কুয়াশাও দেখা গিয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে অস্বস্তি বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকিসব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন কিংবা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিন কিংবা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি ওপরে থাকতে চলেছে। তবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৫.৯ (১৭.৮)
বহরমপুর ১৬.৮ (১৭)
বাঁকুড়া ১৮.৫ (১৯.১)
বর্ধমান ২০.২ (২০)
কোচবিহার ১৭.৫ (১৬)
দার্জিলিং ৮.২ (৬.৪)
কালিম্পং ১২.৩ (১২)
দিঘা ২২.৫ (২২.৯)
কলকাতা ২৩.৬ (২৪)
দমদম ২৩.৩ (২২.৭)
কৃষ্ণনগর ১৭.২ (১৭.৬)
মালদহ ১৮.৬ (২০.৫)
মেদিনীপুর ১৮.৮ (২৩.৫)
শিলিগুড়ি ২০.৮ (২০.২)
শ্রীনিকেতন ১৬.৯ (১৭.৮)
সুন্দরবন ২২.৪ (২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৩.৬)
বহরমপুর (৩২)
বাঁকুড়া (৩৪.৫)
বর্ধমান (৩৪.৮)
কোচবিহার (২৮.৫)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (২০)
দিঘা (৩০.৯)
কলকাতা (৩১.৪)
দমদম (৩২.৪)
কৃষ্ণনগর (৩২.৬)
মালদহ (৩১.৬)
মেদিনীপুর (৩২.৬)
শিলিগুড়ি (৩০.২)
শ্রীনিকেতন (৩২.৭)
সুন্দরবন (২৯.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+