জলে গেল কোটি টাকার বাঁধ! ভূতনিতে হাহাকার, সরকারকে অস্বস্তিতে ফেলতে ষড়যন্ত্র?
জলে গেল ২ কোটি টাকার বাঁধ। সরকারি অর্থে সদ্য তৈরি ভূতনি বাঁধ গঙ্গার জলের তোড়ে ভেঙে পড়ল। তবে বাঁধ কাটার অভিযোগও আসছে।
আজ সকাল ৬টা নাগাদ ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর এলাকায় বাঁধ ভেঙে গঙ্গা নদীর জল হু হু করে একাধিক গ্রামে প্রবেশ করতে শুরু করে। যার ফলে প্রচু মানুষ ঘরবাড়ির থেকে আসবাবপত্র নিয়ে কোনওরকমে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা চালাতে থাকেন।

মাস কয়েক আগেই এই ভূতনি বাঁধ তৈরি করেছিল সেচ দফতরের অধীনস্ত একটি ঠিকাদারি সংস্থা। আর সেই বাঁধ চোখের সামনে গঙ্গার জলের স্রোতে ভেঙে দুই টুকরো হয়ে গেল। বাঁধ তৈরির কাজে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা।
উল্লেখ্য, বর্ষার মরশুম শুরু হতেই ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুরের কালুটোনটোলা, বসন্তটোলা, কেশরপুর-সহ একাধিক এলাকা গঙ্গার জলে প্লাবিত হয়েছে। সেইসব গ্রামের অসংখ্য মানুষ এই ভূতনি বাঁধে আশ্রয় নেন। বর্ষার মরশুমের আগেই রাজ্য সরকারের সেচ দফতরের বরাদ্দকৃত অর্থে ১,৬০০ মিটার বাঁধ তৈরির কাজ করে একটি ঠিকাদারি সংস্থা। সেই কাজে অনিয়মের অভিযোগ উঠছে।
যদিও ঠিকাদারের পক্ষ থেকে কিছু কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনা করে ভূতনির বাঁধের একটি অংশ কাটা হয়েছে। এই বাঁধ ভাঙতে পারে না। আমাদের বাঁধের ওপর নজরদারি ছিল। মঙ্গলবার বাঁধের পরিস্থিতি ঠিকঠাক ছিল। হঠাৎ করে বুধবার ভোর থেকেই বাঁধের প্রায় ৩০ মিটার একটি বড় অংশ দিয়ে জল ঢুকতে শুরু করেছে। আমাদের সম্পূর্ণভাবে ধারণা বাঁধ ভাঙেনি। পরিকল্পনা করে দুষ্কৃতীরা কেটে বন্যা পরিস্থিতি তৈরি করেছে।
যদিও গ্রামবাসীদের দাবি, যখনই বাঁধের কাজ তৈরি হচ্ছিল, তখন থেকে আমরা ঠিকাদারি সংস্থাকে বলেছিলাম এটা সঠিক কাজ হচ্ছে না। কাজের যথেষ্ট অনিয়ম হচ্ছে। কিন্তু ওরা শোনেনি। যার ফল আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, ঘটনাটি শুনেই আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। পাশাপাশি সেচ দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications