সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা উলটে গিয়ে মৃত্যু মৎস্যজীবীর
সুন্দরবন এলাকায় নৌকা করে মাছ ধরতে গিয়ে নৌকা উলটে গিয়ে মৃত্যু হয়েছে এক মত্স্যজীবীর। নিখোঁজ রয়েছে আরও এক জন মত্স্যজীবী।

দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি এলাকার কুমড়োপাড়ার চার জন বাসিন্দা তথা মতস্যজীবী গত শুক্রবার নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তারা যন্ত্র চালিত নৌকা করে গিয়েছিলেন। কলস দ্বীপের কাছে বিদ্যাধরী নদীতে ওই নৌকা উলটে যায়।
রবিবার রাতে এই দুর্ঘটনার পর এই নৌকাতে থাকা দুজন সাঁতার কাটতে থাকে। একটি ট্রলারে থাকা মতস্যজীবীরা এই দুই জন কে সোমবার সকালে উদ্ধার করে। বুধবার তারা এলাকায় ফিরে এসে ও বুদ্ধেশ্বর মন্ডল ও রবি দাস নামে দুজনের নিখোঁজ থাকার বিষয়টা জানায়। তার পর পুলিশ ও বন বিভাগের কাছে জানানো হয়।
যারা মাছ ধরার জন্য গিয়েছিলেন তারা বন বিভাগের বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনের এই এলাকায় মাছ ধরার জন্য গিয়েছিলেন । বুধবার পুলিশকে জানানোর পর তাদের খোঁজে তল্লাশি চালিয়ে শনিবার এক জনের দেহ উদ্ধার করা হয় । পুলিশ ও বন বিভাগের কর্মী রা জানায় যে আরও এক জন মত্স্যজীবী নিখোঁজ রয়েছে । তার খোঁজ চালাচ্ছে পুলিশ ।












Click it and Unblock the Notifications