'মোদী-শাহ পারেননি', মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা নিয়ে শুভেন্দুর হুঙ্কারকে পাল্টা চ্যালেঞ্জ ফিরহাদের

'মোদী-শাহ পারেননি', মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা নিয়ে শুভেন্দুর হুঙ্কারকে পাল্টা চ্যালেঞ্জ ফিরহাদের

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফিরহাদ হাকিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারেননি মোদী-শাহ। শুভেন্দু কী করবেন। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভায় মমতা-শুভেন্দু সাক্ষাতের পরেই নানা রকম গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

শুভেন্দু অধিকারীকে নিশানা

শুভেন্দু অধিকারীকে নিশানা

শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ কেউ পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। শুভেন্দু তো কোন ছাড়। তিনি এই সবে একেবারেই আমল দিতে নারাজ। তাই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন এবার আর ২০০ পার হবে না বিজেপির।

মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর

মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর

রবিবার নন্দীগ্রামের ভূপতি নগরের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতেই হবে। এটাই বিজেপির একমাত্র লক্ষ্য এখন। আর সেই লক্ষ্যেই বিজেপি কর্মী-সমর্থকরা নিরন্তর কাজ করে যাবেন বলে তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি করবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

সিএএ চালু হবেই

সিএএ চালু হবেই

এদিন শুভেন্দু অধিকারী আবারও সিএএ চালুর দাবিতে সরব হয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন, রাজ্যে সিএএ হবেই। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতায় সরব হয়েছিলেন। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বাংলায় কিছুতেই সিএএ তিনি চালু হতে দেবেন না। নাগরিকত্ব আইনের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বলেছিলেন সকলে সবার আগে ভোটার তালিকায় নাম তুলুন। নাগরিকত্বের নাম দিয়ে উদ্বাস্তুদের জমি কেড়ে নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেটিং-তত্ত্ব খারিজ

সেটিং-তত্ত্ব খারিজ

কয়েকদিন আগেই মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮ হাজার ২০০ কোটি টাকা রাজ্যকে দিয়েছে। তারপরেই মোদীর সঙ্গে সেটিং তত্ব নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। রবিবার এই সেটিং তত্ত্বকে খারিজ করে পাল্টা বিজেপিকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, বাংলার উন্নয়ন হচ্ছে দেখেই মোদী সরকার টাকা দিতে বাধ্য হয়েছে। এর মধ্যে কোনও সেটিং তত্ব নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+