‘আমরা সবাই চক্রান্তের শিকার’, নারদকাণ্ডে ইডিকে সাহসী জবাবে কী জানালেন ফিরহাদ

প্রথমে ইডির ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্স যাবেন বলে জানিয়েছিলেন ফিরহাদ। পরে বিধানসভা মুলতবি হতেই ছোটেন ইডি দফতরে। সেখানে ইডির প্রশ্নবাণের মুখে সাহসী জবাব ফিরহাদের।

'আমরা সবাই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।' দ্ব্যর্থহীন ভাষায় নারদকাণ্ডের তাঁদের বিরুদ্ধে ওঠার অভিযোগ খণ্ডন করলেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। ইডি-র তদন্তকারীদের জেরার মুখ থেকে বেরিয়ে ফিরহাদ বলেন, আমি কোনওদিন কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, আজও যুক্ত নই, ভবিষ্যতেও যুক্ত হব না। আমরা সবাই চক্রান্তের শিকার হয়েছি। আদালতেই সেই শাপমোচন হবে।' তবে তাঁর সমস্ত জবাব এদিন ইডি আধিকারিকদের খুশি করতে পারেনি বলেই জানা গিয়েছে। প্রয়োজনে তাঁকে ফের তলব করা হতে পারে।

এদিন ইডি দফতরে সাড়ে চারঘণ্টা জেরা করা হয় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে। তারপর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, 'আমি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নারদ তদন্তে সাহায্য করতে এসেছিলাম। দেশের বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। সেই আস্থা থেকেই বলতে পারি- নারদ তদন্তে আমাদের সকলেই নির্দোষ প্রমাণিত হব।'

নারদকাণ্ডে ইডিকে সাহসী জবাবে কী জানালেন ফিরহাদ

ফিরহাদ হাকিমকে তলব করার পরই তিনি জানিয়েছিলেন, তাঁর পক্ষে এদিন ইডির ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। কারণ তিনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকবেন। তারপর এদিন হঠাৎ করে ইডির দফতরে হাজির হন ফিরহাদ। কেন? তিনি বলেন, 'প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক জ্ঞানসিং সোহনপালের মৃত্যুতে এদিন বিধানসভা মুলতবি হয়ে যায়। সেই কারণেই তিনি হাতে সময় পেয়ে যান এবং ইডি দফতরে চলে আসেন।'

এদিন প্রায় সাড়ে চার ঘণ্টা জেরায় তাঁকে প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়- কী ভাবে আলাপ হয় ম্যাথু স্যামুয়েলের সঙ্গে? ফিরহাদ জানান, তিনি ব্যবসায়ী পরিচয় দিয়ে এসেছিলেন। তাঁকে কি আগে চিনতেন? ম্যাথুকে তিনি চিনতেন না বলে সরাসরি জানিয়ে দেন। বলেন, সেদিনই প্রথম দেখেন তাঁকে।

এরপরই ইডির প্রশ্নবাণ, কতবার দেখা হয়েছিল ম্যাথুর সঙ্গে? মন্ত্রী জবাব দেন, একবারই মাত্র দেখা হয়েছিল। কী সুবিধা চেয়েছিলেন তিনি? টাকার কথা এল কেন? ব্যবসায়ী পরিচয় দিয়ে উনি পার্টি ফান্ডে টাকা দিতে চেয়েছিলেন। তখন তিনি দলীয় কর্মীদের কাছে পাঠিয়ে দেন তাঁকে।

ফিরহাদ হাকিমের অনেক উত্তর এদিন খুশি করতে পারেনি গোয়েন্দাদের। এখন মির্জা ও ম্যাথুর বয়ানের সঙ্গে ফিরহাদের বয়ান মিলিয়ে দেখা হবে। প্রয়োজনে ফের জেরার জন্য তলব করা হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+