রাতের শহরে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বস্তির একাংশ, অন্তর্ঘাতের অভিযোগ
কলকাতা, ১৪ অক্টোবর : রাতের কলকাতায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল বস্তির একাংশ। বৃহস্পতিবার রাত একটা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। দাউ দাউ আগুন ছড়িয়ে পড়তে থাকে একটি ঘর থেকে অন্য ঘরে। ৬টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। বেশ কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ পৃথকভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে অনুমান কেরোসিনের শিখা থেকেই অসাবধানবশত আগুন লাগতে পারে। তবে অন্তর্ঘাতের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।

পরিকল্পনা করে কেউ এই আগুন লাগালো কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এক মহিলা আগুন দেখতে পেয়ে চিত্কার করে ওঠেন। সঙ্গে সঙ্গেই ছুটে বাইরে বেরিয়ে আসেন বস্তিবাসীরা। আগুন ছড়িয়ে পড়ার আগেই আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া ছ'টি ঘরে থাকা ১২ জন বাসিন্দা বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্রাণেও বেঁচে যান।
বস্তিবাসীদের অভিযোগ, তাঁদের উচ্ছেদ করতেই ইচ্ছে করে জমির মালিক আগুন লাগিয়েছেন। তাঁদেরকে উচ্ছেদ করতে বহুদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল। এবার আগুন লাগিয়ে তা ত্বরাণ্বিত করা হল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications