নিউ আলিপুরে নির্মীয়মান বহুতলে আগুন
নিউ আলিপুরে নির্মীয়মান বহুতলে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
নিউ আলিপুরে নির্মীয়মান বহুতলে আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। জানলার কাঁচ ভেঙে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

বেলা ১০ নাগাদ নিউ আলিপুর স্টেশনের কাছেই নির্মীয়মান বহুতলে আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় যায় কমদলের একাধিক ইঞ্জিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্মীয়মান বহুতলের অফিসে আগুন লাগে। এরপরেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বহুতলের মধ্যে দাহ্য বস্তু মজুত ছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।












Click it and Unblock the Notifications