শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে আগুন , ক্ষয়ক্ষতির খবর নেই
হুগলির শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে আগুন লাগায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দমকলের ২ টি ইঞ্জিন।
শ্রীরামপুর, ১৯ মার্চ: হুগলির শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে আগুন লাগায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে দমকলের ২ টি ইঞ্জিন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। অন্যদিকে, কী থেকে আগুন লেগেছে তা নিয়েও ধন্দে রয়েছেন দমকল কর্মীরা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন ছড়িয়ে যায়। হাসপাতালের কোনও একটি লাইটে বিস্ফোরিত হয়। তা থেকেই ছড়ায় আগুন।
অন্যদিকে, হাসপাতালে এরকম আগুন লাগার ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। জানা গিয়েছে অপরেশন থিয়েটারের কাছেই এই আগুন লাগার ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications