Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গভীর রাতে আগুন সিউড়ি হাসপাতালে, বরাত জোরে রক্ষা রোগীদের

আগুন
সিউড়ি, ৩১ অগস্ট: আর একটু হলেই কলকাতার আমরি হাসপাতালের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছিল সিউড়িতে! কিন্তু সময়ে তৎপর হওয়ায় বড় বিপর্যয় এড়ানো গেল।

ঘটনার সূত্রপাত শনিবার রাত একটা নাগাদ। প্রসূতি বিভাগের লাগোয়া ওয়ার্ড থেকে পোড়া গন্ধ বেরোতে থাকে। সঙ্গে ধোঁয়া। নাইট ডিউটিতে থাকা দু'জন কর্মী সেটা লক্ষ করেই ছুটে আসেন। দেখেন কম্পিউটারের সার্ভার রুম থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাদের চিৎকারে বাকিরা দৌড়ে আসেন। কয়েকজন রোগীকে হাসপাতাল থেকে বের করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। খবর যায় দমকলে। দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তের পর অনুমান, সার্ভার রুমের এসি মেশিন থেকে এই আগুন লেগেছে।

আগুন লাগার খবরে মাঝরাতেই ছুটে আসেন বীরভূমের জেলাশাসক পি মোহন গান্ধী। তিনি বলেন, আগুন লাগা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা। তিনি হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০১১ সালের ৯ ডিসেম্বর কলকাতার ঢাকুরিয়ায় আমরি হাসপাতালে আগুন লেগে গিয়েছিল। ঝলসে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান ৯৫ জন রোগী। হাসপাতাল কর্তপক্ষের গাফিলতিতেই উক্ত ঘটনা ঘটেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+