Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পার্ক স্টিটে একটি বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ১০টা দমকলের ইঞ্জিন

পার্ক স্টিটে একটি গোডাউনে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন। ১০ নম্বর এপিজে স্কুলের পাশে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। তবে এলাকা ঘিঞ্জি থাকায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। এমনটাই জানিয়েছেন দমকল

পার্ক স্টিটে একটি গোডাউনে বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলছে গোটা গোডাউন। ১০ নম্বর এপিজে স্কুলের পাশে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। তবে এলাকা ঘিঞ্জি থাকায় দমকলের আরও গাড়ি ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। এমনটাই জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

পার্ক স্টিটে একটি গোডাউনে বিধ্বংসী আগুন

তবে বহুতলের মধ্যে কেউ আটকে নেই বলেই জানিয়েছেন তিনি। একই সঙ্গে দমকলমন্ত্রী জানিয়েছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। ইতিমধ্যে যেখানে এই আগুন লেগেছে সেখানে জল দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।

জানা যাচ্ছে, বহুতলে শাড়ির গোডাউন ছিল। সেখানেই এই আগুন লেগেছে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় সেখানে দ্রুত আগুন ছড়িয়ে বলে দাবি দমকলের।

যদিও ইতিমধ্যে দমকলের তরফে নিয়ে আসা হয়েছে ল্যাডার। সেই ল্যাডারের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে লকডাউন চলায় গোডাউনের মধ্যে কেউ ছিল না বলে জানা যাচ্ছে। তবে আগুন যাতে আশেরপাশের বিল্ডিংয়ে না ছড়িয়ে পড়ে সেজন্যে বাড়তি সতর্কতা রাখা হচ্ছে দমকলের তরফে।

দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। আগুন আয়ত্বে আনার চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের বিল্ডিংয়েও তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। বহুতলের অন্যান্য বাসিন্দারা নিজে নেমে আসেন।

দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, এই সময় রাজ্যের সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ। তাই ওই বহুতল অফিস বিল্ডিং হওয়া সত্ত্বেও বেশি সংখ্যায় মানুষজন ছিলেন না। যাঁরা ছিলেন, তাঁদের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। কোথা থেকে আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই শুরু হবে তদন্ত।

তবে দমকলের প্রাথমিক অনুমান, বাইরে প্রবল গরম। কোনও ভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে অনুমান। তবে আগুন নেভার পরেই স্পষ্ট হবে আগুন লাগার কারণ। তবে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছছড়িয়েছে এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+