ছেলেকে বাঁচাতে গিয়ে পাওনাদারদের মারে মৃত্যু বাবার
ছেলেকে বাঁচাতে গিয়ে পাওনাদারদের মারে মৃত্যু বাবার
পাওনাদারদের মারের হাত থেকে ছেলেকে বাঁচতে গিয়ে মৃত্যু হল বাবার। মৃতের নাম জিতেন শিকদার। তার বয়স ৮৫ বছর । রবিবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর রামকৃষ্ণ পল্লী এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে এক মহিলা সহ তিন জন। তারা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ও কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, জিতেন শিকদারের ছেলে রাজু নিয়মিত নেশা করে বাড়ি ফিরত। পাশাপাশি সে মাদক দ্রব্য বিক্রি করার সাথে জড়িত ছিল। নেশা করতে গিয়ে রাজুর বেশ কিছু ধার হয়েছিল। যারা তার কাছে টাকা পেত তারা রাজুকে টাকা মিটিয়ে দিতে চাপ দেয়। শনিবার রাতে তারা রাজুর বাড়িতে গিয়ে টাকা চেয়ে চাপ সৃষ্টি করে । রবিবার রাতে তারা ফের ওই বাড়িতে এসে টাকা চেয়ে রাজুকে মারধর করে। বাঁশ লাঠি দিয়ে মারধর ।
ছেলেকে মার খেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন জিতেন শিকদার । তাকেও মারধর করা হয় । পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । পুলিশ জানায় যে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications