ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কী পার্শ্ব-প্রতিক্রিয়া? ক্যাম্প খুলে পরীক্ষা পুরসভা-স্বাস্থ্য দফতরের
ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কোভিশিল্ডের লেভেল লাগিয়ে দিনের পর দিন চলছিল এই জালিয়াতি। কলকাতার মার্কেট থেকে সাধারণ অ্যান্টিবায়োটিক কিনেই চলছিল সেই কেলেঙ্কারি। ফাঁস হতেই পুলিশের জালে ভুয়ো দেবাঞ
ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কোভিশিল্ডের লেভেল লাগিয়ে দিনের পর দিন চলছিল এই জালিয়াতি। কলকাতার মার্কেট থেকে সাধারণ অ্যান্টিবায়োটিক কিনেই চলছিল সেই কেলেঙ্কারি। ফাঁস হতেই পুলিশের জালে ভুয়ো দেবাঞ্জন দেব। এই মুহূর্তে তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে ভুয়ো ভ্যাকসিনের টিকা দিয়েছেন। আর এই তথ্য সামনে আসতেই কার্যত চক্ষু চড়ক অবস্থা তদন্তকারীদের।

ভুয়ো ভ্যাকসিন নেওয়া মানুষদের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা!
শুধু কসবা নয়, সিটি কলেজ সহ বিভিন্ন জায়গাতে টিকা দেওয়ার ক্যাম্প করেন দেবাঞ্জন। আর সবাইকেই এই ভুয়ো টিকা দেওয়া হয়। তদন্তে দেবাঞ্জন জানিয়েছেন এখনও পর্যন্ত ২০০ এরও বেশি মানুষকে ওই ভ্যাকসিনের নামে ভুয়ো অ্যান্টিবায়োটিক পুশ করা হয়। ভ্যাকসিনের নামে শরীরে যাওয়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে এখন চিন্তিত ডাক্তার থেকে স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার অতীন ঘোষ জানিয়েছিলেন, যারা এই ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন তাঁদের খুঁজে বার করা হচ্ছে। যাদের পাওয়া গিয়েছে তাঁদের শরীরে কোনও সমস্যা দেখা দিয়েছে কিনা সে বিষয়ে নজরদারি চালানো হচ্ছে।

ক্যাম্প খোলা হল পুরসভার তরফে
অনেকে এই ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন। এই অবস্থায় স্বাস্থ্য দফতর এবং পুরসভার উদ্যোগে ক্যাম্প খোলা হল। যারা ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে সমস্ত পরীক্ষা এই ক্যাম্পের মাধ্যমে করা হবে। কসবা এবং নর্থ সিটি কলেজের সামনে এই ক্যাম্প খোলা হয়েছে। যাদের খোঁজ পাওয়া যায়নি এমন ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন তাঁদের শারীরিক পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। অন্যদিকে পুরসভার তরফে খোঁজ চালানো হচ্ছে কারা কারা এই ভ্যাকসিন নিয়েছিলেন।

অসুস্থ মিমি
কসবার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও। জানা গিয়েছে, আজ শনিবার সকাল থেকে অসুস্থ তিনি। প্রবল পেটের যন্ত্রণাতে কাতরাচ্ছেন তিনি। তবে কি কারণে এই যন্ত্রণা সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে। ভুয়ো টিকা থেকে কোনও সমস্যা হচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করছেন ডাক্তাররা। স্বাস্থ্য দফতর, পুরসভা মিমির সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা যাচ্ছে।

নিরাপত্তা বাড়ল স্বাস্থ্য দফতরের
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সুর চড়াচ্ছে বিরোধীরা। সিবিআইয়ের দাবিতে বড়সড় আন্দোলনে বঙ্গ বিজেপি। শুক্রবার শুভেন্দু অধিকারী পৌঁছে যান স্বাস্থ্য ভবনে। দেখা করেন স্বাস্থ্য সচিবের সঙ্গে। তদন্তের বিষয়ে সুর চড়ান তিনি। আর এরপরে স্বাস্থ্য ভবনের বাইরে এবং বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications