ভুয়ো চিকিৎসক অভিযোগে ধৃত খুশিনাথ হালদারের রহস্য মৃত্যু, বিচারবিভাগীয় তদন্তের দাবি
গত মে মাসে তাঁকে গ্রেফতার করা হয় আলিপুরদুয়ার থেকে। গ্রেফতারের পরও তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সেই অসুস্থতা হেফাজত এড়ানোর বাহানা বলে মনে করেছিলেন তদন্তকারীরা।
ভুয়ো চিকিৎসক অভিযোগে ধৃত চিকিৎসক খুশিনাথ হালদারের রহস্যজনকভাবে মৃত্যু হল। শনিবার সকালে আর জি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে গ্রেফতার হওয়ার পর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর মৃত্যুর ঘটনায় অভিযোগের তির সংশোধনাগারের দিকে। জেল কর্তৃপক্ষের গাফিলিতেতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে এপিডিএর-এর সহ সভাপতি রঞ্জিত শুর।

গত মে মাসে তাঁকে গ্রেফতার করা হয় আলিপুরদুয়ার থেকে। গ্রেফতারের পরও তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর সেই অসুস্থতা হেফাজত এড়ানোর বাহানা বলে মনে করেছিলেন তদন্তকারীরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংশোধনাগারের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘামতে শুরু করেন। তাঁকে প্রথমে জেল হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল আরজি করে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
জেলের অন্য একটি সূত্র জানিয়েছে, শুক্রবার আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরই খুশিনাথ অসুস্থ হয়ে পড়েন। কারা দফতর সূত্রে জানানো হয়েছে, খুশিনাথের শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি, রক্তাল্পতা ছিল। তার উপরে তিনি দীর্ঘদিন অবসাদগ্রস্ত ছিলেন। মাস খানেক ধরে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। ফলে সমস্যা আরও বেড়ে গিয়েছিল তাঁর।
রবিবার তাঁর পরিবারের লোকজন এসে পৌঁছয় কলকাতায়। তাঁরা জানান, খুশিনাথের কোনও শারীরিক সমস্যা ছিল না। পরিবারের অভিযোগ, জেলের গাফিলতিই এই মৃত্যুর কারণ। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা। এদিকে বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন এপিডিআর।
এপিডিআরএর সহ সভাপতি রঞ্জিত শুর জানিয়েছেন, গত এক বছরে এ রাজ্যে হেফাজতে মৃত বন্দি শতাধিক। বেশিরভাগ ক্ষেত্রেই মৃতের পরিবার সুবিচার পায়নি। তাঁরা জানতেই পারেন না, তাঁদের পরিজনের মৃত্যুর সঠিক কারণ। এই পরিপ্রেক্ষিতে দমদং কেন্দ্রীয় সংশোধনাগারে ভুযা ডাক্তার হিসেবে গ্রেফতার হওয়া খুশিনাথ মৃত্যু গভীর সন্দেহজনক। আমরা খুশিনাথের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত দাবি করছে। পরিবার যদি চায়, তদন্ত ও ক্ষতিপূরণের জন্য আদালতের দ্বারস্থ হলে তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে।












Click it and Unblock the Notifications