বিপুল পরিমান বিস্ফোরক সহ শহরে গ্রেফতার ২
পুজোর আগে শহরে উদ্ধার হল বিপুল পরিমান বিস্ফোরক। মধ্য কলকাতার রাজাবাজার থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকগুলি। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতদের নাম ফৈয়াজ আলম ওরফে মহম্মদ মুন্না(৫৫) এবং মহম্মদ মুকিম খান (৪৫)।
পুজোর আগে শহরে উদ্ধার হল বিপুল পরিমান বিস্ফোরক। মধ্য কলকাতার রাজাবাজার থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরকগুলি। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতদের নাম ফৈয়াজ আলম ওরফে মহম্মদ মুন্না(৫৫) এবং মহম্মদ মুকিম খান (৪৫)। মুন্না হুগলির পাণ্ডুয়া জেলার বাসিন্দা। অন্যদিকে মুকিম খান উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের একটি দল রাজাবাজারের ট্রামডিপো এলাকায় তল্লাশি চালিয়ে এদের গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ১০ কেজিও বেশি বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র। পুলিসের অনুমান কোনও অস্ত্রপাচারকারী দলের হয়েই কলকাতায় কাউকে অস্ত্র দিতে এসেছিল এরা। এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত রয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে নারকেলডাঙা থানার পুলিশ। ধৃতদের জেরা করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications