উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৮
উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় ভয়াবহ আগুন। ভোর রাতে আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন
উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় ভয়াবহ আগুন। ভোর রাতে আগুন দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৬ টি ইঞ্জিন।

সোমবার ভোর রাতে হঠাৎই বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় উত্তর চব্বিশ পরগনার আমডাঙার ভালুকার বাসিন্দাদের। রাত আড়াইটে নাগাদ ঘর থেকে বেরিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। তড়িঘড়ি খবর যায় স্থানীয় থানা ও দমকলে। খবর পেয়েই চলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। আটজন অগ্নিদগ্ধকে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন পুজো উপলক্ষে বাজি কারখানায় রাতেও কাজ হচ্ছিল। সেখানে প্রচুর বাজি মজুত ছিল বলে অভিযোগ। জনবহুল এলাকায় কী ভাবে বাজি কারখানা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications