সঙ্কটজনক রাজ্যের প্রাক্তনমন্ত্রী নিরূপম সেন, সল্টলেকের হাসপাতালে চিকিৎসাধীন

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরূপম সেন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরূপম সেন। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার খানিক উন্নতি হলেও সংকট কাটেনি।

সঙ্কটজনক রাজ্যের প্রাক্তনমন্ত্রী নিরূপম সেন, সল্টলেকের হাসপাতালে চিকিৎসাধীন

বছর পাঁচেকেরও বেশি সময় ধরে নিরূপম সেন কিডনির সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার জন্যই তিনি নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন। বন্ধ করে দিয়েছিলেন আলিমুদ্দিনে যাওয়া। তবে আলিমুদ্দিনে যাওয়া বন্ধ করলেও আলিমুদ্দিন স্ট্রিট তাঁর পাশ থেকে সরে যায়নি। নিরূপমবাবুর চিকিৎসার দায়িত্বভার রাজ্য কমিটি ও বর্ধমান জেলা কমিটি তরফ থেকে নেওয়া হয়েছে।

নিরূপম সেন প্রাক্তন পলিটব্যুরো সদস্য। রাজ্যের শিল্পমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বভার সামলেছিলেন। কিন্তু রাজ্যে পরিবর্তনের পর থেকেই তিনি সক্রিয় রাজনীতি বিমুখ হয়ে পড়েছিলেন। তারপর কিডনির অসুখ থাবা বসিয়ে ছিল তাঁর রাজনৈতিক জীবনে। এখন রোগশয্যায় কাটছে দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতার দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+