ভেন্টিলেশনে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, মেয়ে উষসীকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
ভেন্টিলেশনে শ্যামল চক্রবর্তী, উষসীকে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
ভেন্টিলেশনে রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। এই মুহুর্তে তিনি ভর্তি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। প্রথমে ফুসফুসে সংক্রমণ এহং পরে করোনা ধরা পড়ে। এদিকে উষসী চক্রবর্তীকে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন উষসী।

ভেন্টিলেশনে শ্যামল চক্রবর্তী
ফুসফুসে সংক্রমণের জেরে গত সপ্তাহে শ্যামল চক্রবর্তীকে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। একপর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার জেরে শ্যামল চক্রবর্তীকে সোমবার রাত থেকে ভেন্টিলেশনে দিতে হয়।

বাবা একইরকম, জানিয়েছেন উষসী
এদিন এক ফেসবুক পোস্টে উষসী চক্রবর্তী জানিয়েছেন, তাঁর বাবার অবস্থা একইরকম। অর্থাৎ তিনি ভেন্টিলেশনে রয়েছেন।

মুখ্যমন্ত্রীর ফোন
একই ফেসবুক পোস্টে উষসী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফোন করে তাঁর বাবার খোঁজ নিয়েছেন। পাশাপাশি প্রয়োজন হলে যোগাযোগ করতে বলেছেন। উষসী জানিয়েছেন, পরিবারের তরফ থেকে তিনি ওঁকে( মুখ্যমন্ত্রী) ধন্যবাদ জানাচ্ছেন।

উষসী যোগ দিয়েছেন শুটিংয়ে
শ্যামল চক্রবর্তী করোনা পজিটিভ হওয়ায় প্রথমে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। পরে নিজের, পরিচারিকার এবং গাড়ির চালকের করোনা পরীক্ষা হয়। সেই ফল নেগেটিভ আসে। এরপর নিশ্চিত হয়েই তিনি শুটিংয়ে যোগ দেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications