কাউন্টডাউন শেষ! যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন রাজীব কুমার, জল্পনা তুঙ্গে
শুক্রবার রাত অর্থাৎ ২৪ মে রাত ১২ টার পর থেকেই রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।
শুক্রবার রাত অর্থাৎ ২৪ মে রাত ১২ টার পর থেকেই রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। রাজীব কুমারকে সুপ্রিম কোর্টের দেওয়া আগাম জামিন বা আইনি সাহায্য গ্রহণের মেয়াদ শুক্রকবার রাত ১২ টার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এরপর থেকেই কলকাতা পুলিশের প্রাক্তন নগরপালের গ্রেফতারি নিয়ে জল্পনা চারিদিকে।

শুক্রবার শেষবেলা পর্যন্ত নিজের আগাম জামিন নিয়ে একাধিক আইনি পদক্ষেপ গ্রহণ করেন রাজীব কুমার। কিন্তু তাতে পরপর ধাক্কা খেয়েছেন তিনি। বারাসত কোর্টে জমা দেওয়া আগাম জামিনের আবেদন বাতিল হয়ে যায়, কারণ আবেদনটি ত্রুটি পূর্ণ ছিল। এর আগে আইনি সুরক্ষার মেয়াদ বৃদ্ধি নিয়ে রাজীব কুমার সুপ্রিম কোর্টেও আবেদন জানান। সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরফলে আপাতত যা পরিস্থিতি তাতে , যেকোনও মুহূর্তে সিবিআই সারদা মামলার তদন্তের স্বার্থে গ্রেফতার করে নিতে পারেন রাজীব কুমারকে।
উল্লেখ্য, এর আগে ৭ দিনের জন্য আইনি সুরক্ষা নেওয়ার সময় রাজীব কুমারকে বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই ৭ দুনের মধ্যে আইনজীবীদের কর্মবিরতি সহ একাধিক কারণে কোনওভাবেই সুরক্ষা নিয়ে উঠতে পারেননি কলকাতার প্রাক্তন নগরপাল। ফলে যাবতীয় সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার পর, এবার ব্যাপক বিপাকে পড়ে গিয়েছেন রাজীব কুমার।












Click it and Unblock the Notifications