"এনাফ ইজ এনাফ, বেআইনি নির্মাণের দিন শেষ", কোন কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম?
বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরি বৈঠক ছিল সোমবার। সেখানে পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের এই বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
গার্ডেনরিচের বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় মুখ পুড়েছে কলকাতা পুরসভার। মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও আঙুল তুলেছেন বিরোধীরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে এমনভাবে প্রোমোটিং চলছে কলকাতার বিভিন্ন এলাকায়। এমন অভিযোগও উঠছে৷

এবার কলকাতার বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম৷ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম। মেয়রের কথায়, " একটা বাড়ি পড়ে গিয়েছে। মাথা নীচু হয়েছে। আর যেন না হয়।"
গার্ডেনরিচ কাণ্ডের পর বিরোধীরা রীতিমতো বিঁধছে মেয়র ফিরহাদ হাকিমকে৷ তাঁর পদত্যাগ ও গ্রেফতারীও দাবি করা হয়েছিল। ডেপুটি মেয়র অতীন ঘোষও প্রশ্ন তুলেছিলেন। মেয়র ও কাউন্সিলরের দায় নিয়েও প্রশ্ন ওঠে। এদিন ফিরহাদ বলেন, " এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদের দিন শেষ।"
বিল্ডিং বিভাগের আধিকারিকদের প্রতি বার্তা দিলেন মেয়র। "নজর রাখুন কোথায় এলবিএসরা রেজিগনেশন দিচ্ছে। সেই বাড়ির গায়ে বড় করে লিখে দিন, 'বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড'। " তাহলে কি এবার পুরসভা কড়া পদক্ষেপ গ্রহণ করবে?
কোনও চাপের কাছেই নতি স্বীকার নয়। এদিন এমনই বার্তা দিলেন মেয়র। তাঁর কথায়, ডোন্ট গো বিফোর এনি প্রেসার। কোনও চাপের কাছে নতি স্বীকার নয়। কোনও রাজনৈতিক নেতা, এমপি, কাউন্সিলর কারও চাপের কাছে মাথা নত করবেন না। কেএমসি আইন অনুযায়ী কাজ করবেন। কেউ কোনও চাপ দিলে বলবেন, মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন।"
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications