Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইঞ্জিনিয়ারিং ছাত্রকে লক্ষ্য করে গুলি, ধৃতদের জেরায় শ্রীনু-যোগ খুঁজে পেল পুলিশ

মহিলাকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এই ঘটনায় ধৃত দুই দুষ্কৃতীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে।

মেদিনীপুর, ৯ মার্চ : মহিলাকে কেন্দ্র করে বচসার জেরে গুলিবিদ্ধ হলেন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এই ঘটনায় ধৃত দুই দুষ্কৃতীকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। ধৃত দুই দুষ্কৃতীই শ্রীনু হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে খড়গপুর ও মেদিনীপুর গুলিকাণ্ডের যোগ খুঁজে পেয়েছে পুলিশ।[শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে 'ডন' রামবাবু গ্রেফতার বিশাখাপত্তনমে, গ্রেফতার ২ শাগরেদও]

বুধবার রাতে মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার তেঁতুলতলা মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন ইঞ্জিনিয়ারিং ছাত্র সৌরদীপ সরকার। তখনই কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে বচসা বাধে তাদের। তারা বাইক নিয়ে এসেছিল। তাদের বাইকে ছিল তিনজন মহিলাও।[শ্রীনু নাইডু হত্যাকাণ্ডে 'বড় মাথা' বাসব রামবাবুই, ফাঁসির দাবি তুলল পরিবার]

ইঞ্জিনিয়ারিং ছাত্রকে লক্ষ্য করে গুলি, ধৃতদের জেরায় শ্রীনু-যোগ খুঁজে পেল পুলিশ

এই বচসার মাঝেই সৌরদীপকে লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সৌরদীপ পালানোর চেষ্টা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর পায়ে লাগে। পুলিশ এই ঘটনা ধৃতদের গ্রেফতার করতে রাতেই অভিযানে নামে। ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শাটার পিস্তল ও ১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

এদিনই ঘটনার তদন্তে নেমে মেদিনীপুরের মেহেতাবপুর থেকে গ্রেফতার হয় দুই দুষ্কৃতী। বাকিরা এখনও অধরা। তাঁদেরও পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে দুই ধৃতকে দফায় দফায় জেরা করে তাদের শ্রীনু যোগ খুঁজে পেয়েছে পুলিশ। খড়গপুরের বেতাজ বাদশা শ্রীনু হত্যাকাণ্ডেও এরা জড়িত ছিল বলে তারা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।

পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, দুষ্কৃতীদের সঙ্গে ছিল তিনজন মহিলাও। ওই মহিলাদের কেন্দ্র করেই বচসা বাধতে পারে বলে মনে করছে পুলিশ। এ ব্যাপারে সৌরদীপের বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+