লিপস অ্যান্ড বাউন্ডস কাণ্ডে এবার আদালতে ইডি, রক্ষাকবচের আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি অফিসাররা। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রক্ষাকবচের আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। বহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করে ইডির আবেদন, লিপ্স অ্যান্ড বাউন্ডস কোম্পানি কম্পিউটারে ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে ইডির অফিসারদের হয়রানি করছে কলকাতা পুলিশ।
বার বার চিঠি দিচ্ছে তারা। ইডির অফিসারদের রক্ষাকবচ দেওয়ার আর্জিতে নতুন করে আবেদন করতে চায়।
নতন আবেদন করে মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি সিনহা। আজই শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতা পুলিশের কাছে হয়রানির অভিযোগ তুলেছেন ইডির অফিসাররা।

প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল তলব করে ৯ ঘণ্টা ধরে জেরা করেছেন ইডির অফিসাররা। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এই প্রথম ইডির জেরার মুখে পড়তে হল অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির জেরা থেকে বেরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন
গতবারের মতো এবারও পুরো জেরাটাই নির্যাস শূন্য। কোনও কিছু না পেয়ে অন্ধকারে হাতরাচ্ছে ইডি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে নিয়োগ দুর্নীতি টাকা ঢুকেছে বলে তথ্য পেয়েছিলেন তদন্ত কারীরা। সেই তথ্যের উপরে ভিত্তি করেই তাঁর কোম্পানিতে তল্লাশি চালায় ইডি। অভিযোগ তল্লাশি চালানোর সময় অভিষেকের সংস্থার ১৬টি ফাইল বিনা কারণেই ডাউনলোড করে নিয়ে গিয়েছে তদন্তকারীরা। তারপরেই লালবাজারের পক্ষ থেকে তন্তকারী আধিকারীকদের তলব করে জেরা করা হয়। এমনকী এই নিয়ে অবিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং ইডির কাছে সিজার লিস্টে প্রকাশের দাবি জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications