হঠাৎ যুবকের সামনে মুর্তিমান দাঁতাল! বর্ষবরণের রাতে জঙ্গলমহলে ঘটল নির্মম ঘটনা
দল বেঁধে ঢুকে পড়েছিল দাঁতাল হাতি। ২০-২৫টি হাতি দল বেঁধে ঢুকে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন বন দফতরের কর্মীরা। তাঁরা যখন হাতির দলকে তাড়াতে ব্যস্ত, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
দল বেঁধে ঢুকে পড়েছিল দাঁতাল হাতি। ২০-২৫টি হাতি দল বেঁধে ঢুকে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছিলেন বন দফতরের কর্মীরা। তাঁরা যখন হাতির দলকে তাড়াতে ব্যস্ত, তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। এক ব্যক্তি সামনে পড়ে গেল দাঁতালের। হাতির হানায় মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর এই ঘটনা পশ্চিমমেদিনীপুরের শালবনিতে।

শালবনির গোয়ালডিহি এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় হানা দিয়েছিল একদল হাতি। বন দফতরের কর্মীরা সেই হাতির দলকে তাড়াতে দল বেঁধে নামে। তাঁদের সঙ্গেই ছিলেন স্থানীয় এক ব্যক্তি উত্তম সিং। তিনি একটি দাঁতাল হাতির সামনে পড়ে যান। হাতের তাড়া খেয়ে পড়ে যাওয়ার পর হাতির হানায় তিনি জখম হন।
তাঁকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হল তাঁর। তাঁর বাড়ি শালবনি থানার জারাতে। উত্তম হুলা পার্টির সদস্য ছিলেন। ডিএফও অবশ্য এই দাবি উৎখাত করে জানান, তিনি হুলা পার্টির সদস্য ছিলেন না। অতি উৎসাহে হাতি দেখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
এর আগে জঙ্গলমহলে একাধিকবার হাতির হানা ঘটেছে। ২০১৮ সালে বহু মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বন আধিকারিকদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications