দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে ফের নতুন আপডেট সামনে এল। নির্বাচন কমিশন শুক্রবার অর্থাৎ গতকাল গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে। কমিশন দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করলেও তাতে বিস্তারিত তথ্যের অভাব রয়ে গিয়েছে। ঠিক কতজনের নাম চূড়ান্তভাবে যুক্ত অথবা বাদ পড়েছে, সেই বিষয়ে এখনও কোন কিছু স্পষ্ট করা হয়নি।

জানা যাচ্ছে যে, শুক্রবার অর্থাৎ গতকাল রাত সাড়ে এগারোটার পর এই তালিকাটি সামনে আনা হয়। এর আগে ২৩ মার্চ যখন প্রথম তালিকাটি প্রকাশ করা হয়েছিল সেটিও প্রায় মধ্যরাতেই প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে অনেক সমালোচনা উঠেছিল। এবারও একই ধাঁচে দেরিতে তালিকা প্রকাশ হওয়ায় প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে।

কমিশনের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য যাচাই করার পরেই তালিকাটি প্রকাশ করা হবে। কিন্তু প্রকাশিত হওয়া তালিকায় খুবই সীমিত তথ্য দেখা গিয়েছে। প্রকাশিত সেই তালিকায় চমকপ্রদভাবে মাত্র ৯ জনের নাম রয়েছে, যা এন্টালি বিধানসভা কেন্দ্রের বলে উল্লেখ করা হয়েছে। এই ৯ জনের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন মহিলা বলে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সময় ৬০ লক্ষ ৬ হাজারের বেশি মানুষের নাম যাচাইয়ের অপেক্ষায় ছিল। মোট কত নাম বাদ অথবা যুক্ত হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব এখনও পর্যন্ত প্রকাশ পায়নি। তবে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলছে যে, দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার আগেই প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আর এইরকম পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। এই বিষয়টিকে নিয়ে হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবিও তোলা হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে জানিয়েছেন যে, প্রায় ২৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গেলেও তার পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি। স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে বিস্তারিত তথ্যও চাওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+