প্রকাশ্যে SIR-এ নাম বাদের তালিকা! কীভাবে দেখবেন? আপনার নামও কী রয়েছে? ক্লিক করুন এখানে

অপেক্ষার অবসান, খসড়া তালিকা প্রকাশের আগেই প্রকাশ হল নাম বাদের তালিকা। ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে সাধারণ মানুষের মনে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ দুপুর ১২টা নাগাদ SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু তার আগেই কমিশন নাম বাদের খসড়া তালিকা প্রকাশ করল। অর্থাৎ, খসড়া ভোটার তালিকায় কাদের কাদের নাম থাকছেন না সেই তথ্য আগেভাগেই জানিয়ে দিল কমিশন। কমিশনের দাবি, এর ফলে ভোটারদের বিভ্রান্তি অনেকটা কমবে এবং নিজেদের সংশয়গুলো জানানোর সুযোগও বাড়বে। প্রশাসনিক মহল মনে করছে যে, এই সিদ্ধান্তটির ফলে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।

SIR-

কোথায় পাওয়া যাবে নাম বাদের তালিকা?

আপনার নাম বাদ পড়েছে কি না, তা জানার জন্য খুব একটা জটিল কোনও প্রক্রিয়া নেই। প্রথমে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in -এ গেলেই এই তালিকা দেখা যাবে। সেই তালিকায় রয়েছে রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের তথ্য। বুথভিত্তিক ভাবে কতজন ভোটারের নাম বাদ পড়েছে, সেখানে তাও আলাদা করে উল্লেখ করা হয়েছে। আপনি যদি চান তাহলে সংশ্লিষ্ট তালিকাটি ডাউনলোড করে সংরক্ষণও করতে পারবেন।

এই তালিকা নিয়ে আরেকটি বিষয়ও পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। প্রথমবার এই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছিল ১১ ডিসেম্বর। তারপর প্রায় প্রত্যেকটা দিনই নতুন তথ্য যোগ করে তালিকা আপডেট করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই কিছু চূড়ান্ত তথ্য সামনে আনা হয়েছে। তবে কমিশন জানিয়েছে যে, প্রয়োজনে পরবর্তীতেও এই সংশোধনের সুযোগ থাকবে।

আগের হিসেবে অনুযায়ী কতজনের নাম বাদ পড়তে পারে?

এর আগে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সম্ভাব্য বাদ পড়া ভোটারের সংখ্যা ছিল ৫৮ লক্ষ ২০ হাজারের কিছু বেশি। মৃত ভোটারের সংখ্যা ছিল প্রায় ২৪ লক্ষের বেশি। নিখোঁজ ভোটার ছিল প্রায় ১২ লক্ষের কাছাকাছি। স্থানান্তরিত ভোটারের সংখ্যা ছিল প্রায় ২০ লক্ষ। ভুয়ো ভোটার ছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি এবং অন্যান্য কারণেও কয়েক হাজার নাম বাদ পড়তে পারে বলেও জানা গিয়েছিল। কিন্তু এই চূড়ান্ত তালিকায় সেই সংখ্যায় কোনও পরিবর্তন হয়েছে কি না, সেই বিষয়ে এখনও কমিশনের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+