পঞ্চায়েত ভোটের মনোনয়ন ভিডিওগ্রাফি করার নির্দেশ, আদালতের পর্যবেক্ষণে ঘুম ভাঙল কমিশনের
পঞ্চায়েত ভোটের মনোনয়ন ভিডিওগ্রাফি করার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশের পরে ঘুম ভাঙল কমিশনের। তারপরই এদিন নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানিয়ে দিলেন, পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে।
বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন নবনির্বাচিত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেই রাজ্যে পঞ্চায়েত ভোটের দামাম বাজিয়ে দেন তিনি। রাজ্যের অনুমোদন পাওয়ার পর জানিয়ে দেওয়া হয় ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন ধার্য করা হয়েছে।

সেইমতো পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরদিনই মনোনয়ন শুরু হয়ে যায়। ৯ জুন থেকেই মনোনয়ন পর্বে অশান্তির মাত্রা বাড়তে থাকে। রাজীব সিনহা তাঁর ঘোষণায় জানান, রাজ্য পুলিশ দিয়েই ভোয় হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে তিনি কোনো ঘোষণা করেননি।
বিরোধীদের তরফে দাবি করা হয়, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনওমতেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়। এই মর্মেই হাইকোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার রায় সোমবার জানাবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তবে হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে নির্বাচন কমিশনের ভুল ধরিয়ে দেন। পুরো নির্বাচন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করার প্রয়োজনীয়তার কথা জানায় হাইকোর্ট। সেই মোতাবেক পঞ্চায়েত নির্বাচনে ভিডিওগ্রাফির নির্দেশ দেওয়া রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতেই বিরোধীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশমনের ঘুম ভাঙল হাইকোর্টের পর্যবেক্ষণের পরে।

এর ফলে এখন থেকে পঞ্চায়েত ভোটের পাশাপাশি পঞ্চায়েতের মনোনয়ন পর্বও ভিডিওগ্রাফি করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পঞ্চায়েতে সমস্ত মনোনয়নই ভিডিও রেকর্ডিং করতে হবে। এর ফলে মনোনয়নে হিংসা বা অশান্তির বাতাবরণ কমবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিনই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মনোনয়নকে কেন্দ্র করে সরকারি কর্মী প্রহৃত হন। আইএসএফ কর্মীকে মনোনয়নের ফর্ম দেওয়ার অপরাধে তাঁর উপর তৃণমূলের একাংশ চড়াও হয়েছিল বলে অভিযোগ। বিডিও অফিসে ঝুকে বিডিও অফিসেরই কর্মীরে মারধর করা হয়। স্বয়ং বিডিও এসডিও কাছে অভিযোগ জানান, তাঁদের কর্মী প্রহৃত হয়েছেন।
তারপর এদিন সকালে থেকে বিভিন্ন জেলায় মনোনয়নে একাধিক অশান্তির খবর সামনে এসেছে। সবথেকে বড়ো ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। সেখানে বাম ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মনোনয়ন দিতে গেলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে অবশ্য তাঁরা মনোনয়ন জমা দেন।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications