নেতাজির মৃত্যু দিন 'প্রকাশ' করল মমতার দলের পুরসভা! ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ উল্লেখ করে বিতর্কে জড়াল এগরা পুরসভা। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ উল্লেখ করে বিতর্কে জড়াল এগরা পুরসভা। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা পুরসভার উদ্যোগে এবং স্থানীয় সাংসদের তহবিল কোটায় যাত্রী প্রতিক্ষালয় তৈরি হয়েছে। সেখানে স্বাধীনতা সংগ্রামীদের ছবির নিচে জন্ম ও মৃত্যুর দিন উল্লেখ করা হয়েছে। সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেই তা করে দেওয়া হয়।

এগরা পুরসভার উদ্যোগে এবং স্থানীয় সাংসদ সন্ধ্যা রায়ের সাংসদ তহবিল কোটায় একাধিক যাত্রী প্রতিক্ষালয় তৈরি হয়েছে। একএকটি প্রতিক্ষালয়ে একএকজন স্বাধীনতা সংগ্রামীর ছবি দেওয়া হয়েছে। ছবির নিচে দেওয়া হয়েছে তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ।
সুভাষচন্দ্র বসুর ছবির নিচে দেওয়া হয়েছে, জন্ম ২৩ জানুয়ারি, ১৮৯৭ এবং মৃত্যু ১৮ অগাস্ট, ১৯৪৫। স্থানীয় মানুষের চোখে পড়তেই বিতর্ক ছড়িয়ে পড়ে। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর যায় পুরসভায়। ঘটনার জেরে পুরপ্রধান শঙ্কর বেরা দুঃখপ্রকাশ করেন বলে সূত্রের খবর। যে সংস্থাকে এই কাজের টেন্ডার দেওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications