শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হল, মিড-ডে মিল দুর্নীতি কাণ্ডে ক্যাগকে অডিটের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের
মিড ডে মিল দুর্নীতির অভিযোগ করে ক্যাগ আসবে রাজ্যে বলে আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
রাজ্য সরকারের বিরুদ্ধে মিড ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগ। কেন্দ্রীয় টিমের রিপোর্ট পাওয়ার পরেই ক্যাগ অডিটের নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্যে ক্যাগ আসছে। তার কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের ক্যাগ অডিটের নির্দেশ। এই নিয়ে সরব হয়েছে শাসক দল।

ক্যাগ অডিট
মিড ডে মিলের টাকা নিয়ে নয়ছয় করা হয়েছে রাজ্য। প্রকাশ্য অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তারপরেই রাজ্যে মিড ডে মিল দুর্নীতি নিয়ে এবার ক্যাগ অডিটের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। কেন্দ্রের দেওয়া টাকা ঠিক মত ব্যবহার করা হয়েছে কিনা সেটা খতিয়ে দেখতেই এই অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কোথায় মিড ডে মিলের টাকা ব্যবহার করা হয়েছে তা জানতেই এই অডিটের নির্দেশ।

মিড ডে মিলের টাকা নয়ছয়ের অভিযোগ
রাজ্যে কেন্দ্রের দেওয়া মিডডে মিলের টাকা নয়ছয় করা হয়েছে। কেন্দ্রের কাছে গিয়ে এমনই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেিছলেন মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা থেকেই বগটুই কাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করেছিল রাজ্য সরকার। তাই নিয়ে কেন্দ্রের কাছে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী। তিনি কয়েকদিন আগেই বলেছেলিনে এবার রাজ্যে ক্যাগ অডিট হবে। সেই কথ্যাই অবশেষে ফলে গেল।

কেন্দ্রের প্রতিনিধি দল
শুেভন্দু অধিকারীর নালিশের পরেই কেন্দ্র প্রতিনিধি দল পাঠিয়েিছল রাজ্যে। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ খতিয়ে েদখতে রাজ্যের জেলায় জেলায় একাধিক স্কুল পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। একাধিক স্কুলে নিম্নমানের মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ রয়েছে। কখনও চালে পোকা, কখনও খাবারের টিকটিকি, সাপ পড়ার অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে। কেন্দ্রীয় প্রতিনিধি দল খতিয়ে দেখে গিয়ে রিপোর্ট দেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে। সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই ক্যাগ অডিটের নির্দেশ বলে মনে করা হচ্ছে।

বিজেপির চক্রান্ত
রাজ্যের বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্যাগ আসছে মন্তব্যের পরেই শিক্ষামন্ত্রকের ক্যাগ অডিটের নির্দেশের ঘটনায় সরব হয়েছে শাসক দল। শাসক দলের নেতারা অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর কথা শুনেই রাজ্যে সরকারকে অপদস্থ করতে এই সব করছে মোদী সরকার। এই নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতারা। শুধু মিড ডে মিলের টাকা নয় রাজ্য সরকারের বিরুদ্ধে আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তারপরেই রাজ্যে আসে কেন্দ্রের প্রতিনিধি দল। প্রায় ১০ থেকে ১২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে আসে।












Click it and Unblock the Notifications