ED Attacked In Sandeshkhali: হামলার সময় বাড়িতে শাহজাহান! হত্যার উদ্দেশ্যেই হামলা বলে দাবি ইডির

ED Attacked In Sandeshkhali: হামলার সময় বাড়িতেই ছিলেন দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sahajahan Sheikh)। মোবাইলের লোকেশন ট্র্যাক করে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, হত্যার উদ্দেশ্যেই হামলা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

রেশন দুর্নীতি মামলায় (PDS scam of West Bengal) আজ সকালে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর সেই সময় হঠাত করেই তদন্তকারী আধিকারিকদের উপর হামলা (ED Attacked In Sandeshkhali) চালান তৃণমূল নেতার অনুগামীরা।

ED Attacked In Sandeshkhali:

আর এই পুরো ঘটনা (ED Attacked In Sandeshkhali) পরিকল্পনামাফিক করা হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বিস্তারিত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেখানেই এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে ইডির দাবি, এদিন সকালে শেখ শাহজাহান (Sahajahan Sheikh) এর তিনটি জায়গায় হানা দেন তদন্তকারীরা। যার মধ্যে একটিতে এই হামলা হয়। এবং হত্যার উদ্দেশ্যেই হঠাত করেই ইডির তদন্তকারী আধিকারিক এবং সিআরপিএফের উপর হামলা হয় বলে দাবি।

৮০০ থেকে ১০০০ মানুষ জোড়ো হয়েছিলেন বলেও দাবি ইডির প্রেস বিজ্ঞপ্তিতে। শুধু তাই নয়, সবার হাতে লাঠি, পাথর এবং ইট ছিল বলেও দাবি করা হয়েছে। ঘটনায় তিন ইডি আধিকারিক গুরুতর আহত। তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে বলেও ইডির তরফে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, সন্দেশখালিতে (ED Attacked In Sandeshkhali) এদিন শুধু ইডির উপরে হামলাই হয়নি, আধিকারিকদের ফোন, ল্যাপটপ টাকা ছিনতাই করা হয়েছে। সে বিষয়টিও ইডির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে সুত্রের খবর, ইডির তরফে বিষয়টিকে মোটেই ভালো চোখে নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবেন বলেও জানা গিয়েছে। এমনকি এনআইএ'য়ে তদন্তের দাবি ইডির তরফে আদালতের কাছে জানানো হতে পারে বলেও সূত্রে জানা গিয়েছে।

ঘটনার পর থেকে সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক হয়। ঘটনার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলে আইনি চর্চাও। আর সেখানেই সিদ্ধান্ত যে এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবে ইডি। এমনটাই সূত্রে খবর। অন্যদিকে পুলিশের কাছেও অভিযোগ জানানো হবে। খুন এবং ছিনতাইয়ের অভিযোগ জানানো হতে পারে বলে খবর। আর তার কপি রাজ্য পুলিশের ডিজি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদেরও পাঠানো হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+