বালিগঞ্জে টাকা উদ্ধার কাণ্ডে টিএমসি নেতার যোগ, বিস্ফোরক তথ্য প্রকাশ করল ED

দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ১০ ঘণ্টা তল্লাশি চালিয়ে ১ কোটি টাকারও বেশি উদ্ধার করেেছ ইডি

দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে যে বিপুল টাকা উদ্ধার করেছে ইডি। সেই ঘটনায় শাসক দলের যোগ মিলেছে। ইডি সূত্রে খবর, ধৃত ব্যবসায়ী বিক্রম শাখারিয়ার সঙ্গে দক্ষিণ কলকাতার এক তৃণমূল কংগ্রেস নেতা এবং তাঁর ভাইয়ের যোগ রয়েছে। সেই তৃণমূল কংগ্রেস নেতা প্রভাবশালী এবং শাসক দলের নামকরা নেতা বলে জানিয়েছে ইডি।

কয়েক কোিট টাকা উদ্ধার

কয়েক কোিট টাকা উদ্ধার

ফের কলকাতায় কোটি টাকা উদ্ধার হয়েছে। গতকাল রাতে বালিগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ১০ ঘণ্টা ধরে বালিগঞ্জে সেই ব্যবসায়ীর বাড়ি এবং দোকানে তল্লাসি চালিয়েছে তারা। সেখান থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। বিক্রম শাখারিয়া নামে ওই ব্যবসায়ীকে গতকাল রাতভর জেরা করেছে ইডির আধিকারীকরা। এর আগেও কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার করেছে ইডি।

কয়লাপাচারের টাকা

কয়লাপাচারের টাকা

তদন্তকারীরা জানিয়েছেন কয়লা পাচারের কালো টাকা সাদা করা হত বিক্রম শাখারিয়ার ব্যবসার মাধ্যমে। এর আগেও কয়লা পাচারের কালো টাকা সাদা করার একাধিক মাধ্যম এবং ব্যঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। বিক্রম শাখারিয়া নামে যে ব্যবসায়ীর কাছ থেকে এই টাকা উদ্ধার হয়েছে তার বাড়়ি ৫/এ আর্ল স্ট্রিট। সেখানে তার একটি অফিসও রয়েছে। কোথা থেকে এই টাকা তার কাছে এলো তার কোনও সদুত্তর তিনি দিতে পারেননি। রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আরও এক ব্যবসায়ীর সন্ধান চালাচ্ছে তদন্তকারীরা।

শাসক দলের যোগ

শাসক দলের যোগ

টাকা উদ্ধারের ঘটনায় ধৃত ব্যবসায়ী বিক্রম শাখারিয়ার সঙ্গে দক্ষিণ কলকাতার শাসক দলের এক নেতা এবং তাঁর ভাইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন শাসক দলের ওই নেতা যথেষ্ট প্রভাবশালী। তবে তা র নাম প্রকাশ্যে আনেননি তদন্তকারীরা। ইডির এই দাবির পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। কে সেই শাসক দলের নেতা তা নিয়ে রহস্য দানা বাঁধছে। তদন্তকারীরা জানিয়েছেন, নির্মাণ ব্যবসার পাশাপাশি বিক্রম শাখারিয়ার একাধিক ব্যবসা রয়েছে। একটি ফুড চেনের ব্যবসাও রয়েছে। একটি ধাবাও রয়েছে তাঁর।

 কালো টাকা সাদা করার ছক

কালো টাকা সাদা করার ছক

তদন্তকারীরা জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিক্রম শাখারিরার কাছে টাকা আসত। সবগুলিই কালো টাকা। বিক্রম শাখারিয়ার পাশাপাশি মনজিৎ সিং জিত্তা নামে এক ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে। গতরাজ গ্রুপের মালিক বিক্রম শাখারিরায় ৩০টি কোম্পানি রয়েছে। সেই ৩০টি কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই মনজিৎ সিং বিত্তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+