গ্রেফতার সুকন্যা মণ্ডল! বাবার গ্রেফতারের আটমাস পরে হেফাজতে অনুব্রত কন্যা
গ্রেফতার অনুব্রত মণ্ডলের কল্যা সুকন্যা মণ্ডল। ইডি তাঁকে গ্রেফতার করেছে। দিল্লিতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত বাবার গ্রেফতারের প্রায় আটমাস পরে গ্রেফতার করা হল সুকন্যা মণ্ডলকে।
এর আগে একাধিকবার সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি। বেশ কয়েকবার তলব এড়িয়েও গিয়েছিলেন সুকন্যা। মূলত বেহিসাবি সম্পত্তি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু বাবা অনুব্রত মণ্ডল এবং হিসেব রক্ষক মণীশ কোঠারী জানেন বলে এড়িয়ে গিয়েছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে সুকন্যা মণ্ডল ইডির সামনে হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ। সেই কারণেই তাঁকে এদিন গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। ইডি সূত্রে দাবি সুকন্যার নামে রয়েছে কোটি কোটি টাকা, জমি, এবং অন্য সম্পত্তি।
সুকন্যা মণ্ডলের নামে বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিটের পাশাপাশি রয়েছে চালকল। তবে সেগুলো সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন তদন্তকারীদের সামনে। সূত্রের খবর অনুযায়ী, এই মামলার অন্য অভিযুক্তরা ইডিকে জানিয়েছিলেন সুকন্যা পুরো বিষয়টি জানতেন।
ইডি সূত্রে খবর গরু পাচার মামলায় এখনও পর্যন্ত যে তথ্য এসেছে, তাতে দেখা যাচ্ছে সুকন্যা মণ্ডলের নামে বেশ কিছু লেনদেন হয়েছে। বেশ কিছু নথিতে সুকন্যার সইও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ইডি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে জিজ্ঞাসাবাদে জানতে পারে গরু পাচারে যেসব টাকা এসেছে, তাতে লাভবান হয়েছেন সুকন্যাও।

ইডি প্রথম থেকেই নজরে রেখেছিল প্রাথমিক স্কুলে চাকরি করে তাঁর নামে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি, জমি, চালকল এবং অন্য অনেক কিছু। এছাড়াও এই মামলার সঙ্গে যুক্ত অনেকেই নাকি জেরায় সুকন্যা মণ্ডলের নাম করেছিলেন।
এর আগে ইডি আদালতে জানিয়েছিল, হেফাজতে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে বেশ কয়েকজনকে জেরা করা হবে। সেই তালিকায় নাম ছিল সুকন্যা মণ্ডলেরও। এবার হেফাজতে পাওয়ায় ইডির কাছে আর কোনও বাধাই রইল না।
প্রসঙ্গত ইডি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল ২০২২-এর ১৭ নভেম্বর। অবশ্য অনুব্রত মণ্ডলকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। ১১ অগাস্ট তাঁকে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। পরে তাঁকে হেফাজতে নেয় ইডি। আসানসোল থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications