ঝাঁটা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তাড়া করার হুঁশিয়ারি, রাজ্যের মন্ত্রীকে শোকজ নির্বাচন কমিশনের
কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা দিয়ে তাড়া করার কথা বলেছিলেন রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ। তাঁর এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন রত্নাদেবীকে শোকজ করল।
কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা দিয়ে তাড়া করার কথা বলেছিলেন রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ। তাঁর এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন রত্নাদেবীকে শোকজ করল। সম্প্রতি রাজ্যের প্রতিমন্ত্রী রত্না ঘোষ এক কর্মিসভায় বলেন, কেন্দ্রীয় বাহিনী এসেছে তো কী হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে মহিলা সংগঠনের কর্মীরা ঝাঁটা নিয়ে চড়াও হবে।

তিনি বলেন, ২০১৬-তেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। তাদের আক্রমণ সহ্য করতে হয়েছিল আমাদের। এবার আরও বড় চ্যালেঞ্জ। তবে ভয় পাওয়ার কোন বিষয় নেই। যদি মনে হয় কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে, তাহলে মহিলা সংগঠনের কর্মীরা তৈরি থাকুন। ঝেঁটিয়ে বিদায় করুন।
তাঁর এই মন্তব্যের পরই নিন্দায় সরব হন বিরোধীরা। তাঁরা অভিযোগ জানান নির্বাচন কমিশনে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মন্ত্রীকে শোকজ করে নির্বাচন কমিশন। অপরদিকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে অশালীন আক্রমণ করায় বিজেপির জেলা সভাপতি মহাদেব সরকারকেও শোকজন করা হয়।












Click it and Unblock the Notifications