Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ কাণ্ডে এবার মুখ্যসচিবের জবাবদিহি তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ২০ এপ্রিল : নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ কাণ্ডে এবার বিপাকে মুখ্যসচিব। তৃণমূল নেত্রীকে করা শোকজের জবাব কেন তিনি দিয়েছেন, এবার তা সরাসরি মুখ্যসচিবের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। আগামী ২২ এপ্রিলের মধ্যে কমিশনে নিজের কৈফিয়ৎ লিখিতভাবে জানাতে হবে মুখ্যসচিবকে। শুধু তাই নয়, জবাব বাস্তবসম্মত না হলে মুখ্যসচিবের পদ থেকে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কমিশন। [মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল নেত্রীকে শোকজ করা হয়েছে! তাই জবাবও মমতা দেবেন, মুখ্যসচিব নয় : কমিশন]

পাশাপাশি নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবারের চিঠি গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি লেনের বাড়িতে। আগামী ২২ এপ্রিলের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই চিঠির জবাব দিতে হবে বলে স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে কমিশন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ কাণ্ডে এবার মুখ্যসচিবের জবাবদিহি তলব নির্বাচন কমিশনের

অন্যদিকে কমিশন সূত্রে খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজের জবাব দিতে গিয়ে কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন বাসুদেববাবু। কোন যুক্তিতে কমিশনের ভূমিকায় সংশয় প্রকাশ করেছেন বাসুবেদবাবু তার জবাবও তাঁকে লিখিতভাবে জানাতে হবে বলে জানিয়েছে কমিশন।

উল্লেখ্য, ভোটের প্রচারে বর্ধমানে গিয়ে আসানসোলকে পৃথক জেলা ঘোষণা করার কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য করে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মমতা, এই বলে নির্বাচন কমিশনের তরফে নোটিশ যায় নবান্নে। সরকারিভাবে সেই নোটিশের জবাব পাঠান মুখ্যসচিব। আর এই জবাব ঘিরেই শুরু হয় বিতর্ক।

যদিও নবান্নসূত্রের দাবি ছিল, চিঠিতে কোথাও তৃণমূল নেত্রী বলে উল্লেখ করা হয়নি, চিঠিতে মমতা বন্দ্যপাধ্যায়তে মুখ্যমন্ত্রী হিসাবেই উল্লেখ করা হয়েছে। তাছাড়া চিঠিটি তৃণমূল দফতরে না পাঠিয়ে কমিশন নবান্নে পাঠিয়েছিল। স্বাভাবিকভাবে নিয়ম মেনে মুখ্যমন্ত্রীর কাছে আসা চিঠির জবাব মুখ্যসচিব দিতেই পারেন। এই কথাই মুখ্যসচিব আরও একবার কমিশনকে লিখিতভাবে জানাবেন বলেই নবান্ন সূত্রের খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+