চার নয়, পূর্ব কলকাতার দাস পরিবারের পুজো হয় ১৭ দিন ধরে
পূর্ব কলকাতার ট্যাঙরার দাস পরিবারে পুজো চারদিন ধরে নয়, হয় ১৭ দিন ধরে।
আর দুই সপ্তাহও বাকী নেই। শুধু হয়ে যাবে মহা ধুমধাম করে দেবী দুর্গার উপাসনার সমস্ত আচার। ষষ্ঠী থেকে শুরু করে পরের চারদিন সারা রাজ্যে ধূমধাম করে দেবী পূজিত হবেন। তবে পূর্ব কলকাতার ট্যাঙরার দাস পরিবারে পুজো চারদিন ধরে নয়, হয় ১৭ দিন ধরে। আজ বুধবার কৃষ্ণ নবমী থেকে শুক্ল নবমী পর্যন্ত সতেরো দিন ধরে পুজো চলবে। তবে প্রত্যেক বছরেই যে ১৭ দিন পুজো হয় তা নয়। কোনওবার ১৫ দিন, কোনও বার ২০ দিন ধরেও চলে এই পুজো।

এক-আধ বছর নয়, এভাবেই টানা ১১ বছর ধরে পুজো করে আসছেন দাস পরিবারের দুই ভাই-বোন প্রসেনজিৎ দাস ও মৌমিতা দাস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আদতে বৃহৎ নন্দীকেশ্বর পুরান মতে এই পুজো করা হয় ট্যাঙরার শীল লেনে। বেনারসে গুরু মোহনানন্দ ব্রহ্মচারীর আশ্রম থেকে দীক্ষিত হন দুই ভাই-বোন প্রসেনজিৎ ও মৌমিতা। সেখানেও পুরনো রীতি মেনে হয় দুর্গোৎসব৷

সেই রীতিতে অনুপ্রাণিত হয়ে ১১ বছর আগে পুজো শুরু করেন তাঁরা। এই পুজোয় বেনারস থেকে আসেন ৫ জন ব্রাহ্মণ। তবুও নিজে বৈষ্ণব হওয়ায় নিজের হাতেই বাড়ির পুজো করেন প্রসেনজিৎ। মহা দুর্গাপুজো মতেই পুজো হয় এখানে। অর্থাৎ মহাস্নান, মহাপুজো, মহাবলি ও মহা হোমযজ্ঞ করে 'পুজোর সমাপ্তি হয়। এখানে কুমারী পুজোও হয় নবমীর দিন। হয় বেদ পাঠ, চণ্ডী পাঠও।












Click it and Unblock the Notifications