রাত নামলেই 'ভূ'-কম্পন, আজব-কাণ্ডে বাড়িতে বাড়িতে ফাটল রানিগঞ্জে, তীব্র আতঙ্ক
সন্ধ্যার পর থেকেই অনুভূত কম্পন। কেঁপে উঠছে মাটি। ফাটলও ধরছে, রাস্তা থেকে বাড়ি- সর্বত্রই। প্রায় প্রতি বাড়িতে বাড়িতে কম্পনের এই ছাপ স্পষ্ট।
নসন্ধ্যার পর থেকেই অনুভূত কম্পন। কেঁপে উঠছে মাটি। ফাটলও ধরছে, রাস্তা থেকে বাড়ি- সর্বত্রই। প্রায় প্রতি বাড়িতে বাড়িতে কম্পনের এই ছাপ স্পষ্ট। আতঙ্কে দিন কাটছে রানিগঞ্জের বেলিয়াবাথান এলাকার বাসিন্দারা। কমপক্ষে ৪০টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা তাই স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

রানিগঞ্জের বেলিয়াবাথানের আদিবাসী অধ্যুষিত এলাকায় কম্পন হচ্ছে নিয়মিত। সকালে তেমন কিছু অনুভূত না হলেও, সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে কম্পন। মাস তিনেক ধরে এমন ঘটনা ঘটে চলেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত। রাতের ঘুম উড়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এমনকী আদিবাসী পাড়ায় পুকুরের জলও শুকিয়ে গিয়েছে।
বেলিয়াবাথান গ্রামের খুব কাছেই কোলিয়ারি। সেই কোলিয়ারি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা তোলা হত। খনি গর্ভ শূন্যই থেকে যাচ্ছে। তার ফলেই মাটি কাঁপছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাঝে মধ্যেই ভূগর্ভে ধস নামছে। তারই জেরে তৈরি রাস্তায় ও দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে। সরকারি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করে গিয়েছেন। রিপোর্ট পাঠানো হয়েছে জেলাশাসকের কাছে।
ধস পুনর্বাসনে ইসিএল কর্তৃপক্ষ ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই পুনর্বাসনের কাজ ১০ বছরে শেষ করতে পারেনি এডিডিএ। ধস কবলিত এলাকা চিহ্নিত হওয়ার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। খনি বিশেষজ্ঞরা মনে করছেন, বেআইনি খাদানে বিস্ফোরণের জেরে কম্পন হতে পারে। এই বিষয়টিতে নজর দেওয়া উচিত প্রশাসনের।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications