পণের খাট ভালো না দেওয়ায় বধূকে খুনের অভিযোগ মালদহে

পণের খাট ভাল না দেওয়ায় এক মাস আগে বিয়ে হওয়া নববধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।

এখনও পণের কারণে মানুষকে প্রাণ দিতে হয়। রবীন্দ্রনাথের নিরুপমা এখনও বাংলার আনাচে-কানাচে রয়েছেন। নিজে প্রাণ না দিলেও এমনই এক বধূর প্রাণ নিয়ে নেওয়ার অভিযোগ উঠল মালদহে। পণের খাট ভাল না দেওয়ায় এক মাস আগে বিয়ে হওয়া নববধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে।

পণের খাট ভালো না দেওয়ায় বধূকে খুনের অভিযোগ মালদহে

বৃহস্পতিবার রাতে মোথাবাড়ি থানার টিটিপাড়া গীতামোড়ে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম তৃপ্তি মন্ডল (২২)। স্বামী অচিন্ত্য মন্ডল পেশায় মিস্ত্রি।

জানা গিয়েছে, প্রায় এক মাসে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে হয়। কালিয়াচক থানার সুজাপুর পঞ্চায়েতের মধুঘাটের বাসিন্দা নগেন মন্ডলের ছোট মেয়ে তৃপ্তির সঙ্গে বিয়ে হয় অচিন্ত্যর। বিয়ের সময় পণ হিসাবে একটি মোটরবাইক, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র দেয় তৃপ্তির পরিবার।

অভিযোগ, পণের খাট ভাল না হওয়ার বিয়ের কয়েক দিন পর থেকেই নববধূর উপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকেরা। একবার মেয়েকে বাড়ি ফিরিয়ে আনেন বাপের বাড়ির লোকেরা। দুই পরিবারের মধ্যে মীমাংসাও করা হয়। তারপরে শ্বশুরবাড়ি ফিরে আসেন তৃপ্তি।

তারপরও অত্যাচার করত পরিবারের লোকেরা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা গৃহবধূকে মারধর করে শ্বাসরোধ করে খুন করে। তারপর ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা বাপের বাড়িতে খবর দিলে সকলে ছুটে আসেন। খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ ঝুলন্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+