Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এসপি সিনহাকে আপাতত জিজ্ঞাসাবাদ নয়, করা যাবে না এফআইআরও! স্থগিতাদেশ হাইকোর্টের

এসএসসি কর্তা এসপি সিনহাকে আপাতত জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআরও করা যাবে না। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সকালেই ভিডিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপ

এসএসসি কর্তা এসপি সিনহাকে আপাতত জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআরও করা যাবে না। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সকালেই ভিডিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা।

 স্থগিতাদেশ হাইকোর্টের

আর সেখানেই দীর্ঘ শুনানি শেষে কার্যত স্বস্তি প্রাক্তন উপদেষ্টার। আগামী সোমবার পর্যন্ত এই অন্তর্বতী স্থগিতাদেশ থাকবে। তবে সিবিআই যেমন অনুসন্ধান চালাচ্ছে তেমন চালাতে পারবে বলেও জানানো হয়েছে আদালতের তরফে।

তবে সোমবার এই মামলার জন্য নির্দিষ্ট বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চেই হবে শুনানি। নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

'গ্রুপ ডি মামলায় ২৪শে নভেম্বর এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে.বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেন। সেক্ষেত্রে একই ধরনের মামলায় কি আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায়? তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট।

শুধু তাই নয়, কমিটি তো এখনও তদন্ত করছে, বাকি অভিযোগ তো সেই কমিটির কাছে জানানো যেতে পারে। এক্ষেত্রে তো দুটো সমান্তরাল বিচার প্রক্রিয়া হয়ে যাবে বলেও এদিন মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।

এসপি সিনহাকে আপাতত জিজ্ঞাসাবাদ নয়

তবে এদিন গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ উঠে আসে শুনানিতে। ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, "আদালত নির্দেশে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই যদি জিজ্ঞাসাবাদের সময় সেরকম কোন তথ্য পায়, তার ভিত্তিতে তারা পদক্ষেপ করবে। তারা যদি তথ্য না পায়, তাহলে তারা FIR করবে না। " -

তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ না দেওয়ার আবেদন জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি বলেন, সিবিআই এস.পি.সিনহাকে জিজ্ঞাসাবাদ করেছে। FIR করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত পূর্নমাত্রায় রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারিতে রাজ্যের নেতা কিংবা মন্ত্রীরাও যুক্ত থাকতে পারেন।

এমনকি এস.পি.সিনহা আদালতের সামনে হাজিরা দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন। এই পর্যায়ে কোন স্থগিতাদেশ না দেওয়ার আবেদন জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। তবে আদালত সোমবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন সিঙ্গল বেঞ্চের নির্দেশিকার উপর।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত করা হল সিবিআইকে।

অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত করা হল সিবিআইকে। আজ শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। আর সেই শুনানিতেই এহেন নির্দেশ। নির্দেশ অনুযায়ী এফআইআর করবে সিবিআই। একই সঙ্গে বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসাবে আর স্কুলেও প্রবেশ করতে পারবেন না। সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা আদালতের নির্দেশ পালন সুনিশ্চিত করবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+