‘দল ভাঙানোর রানি’ মমতার খেল খতম! ‘কোচ’ মুকুল রায়কে পেয়ে হুঁশিয়ারি দিলীপের

তৃণমূল কংগ্রেস এখন লিমিডেট কোম্পানিতে পরিণত হয়েছে।বিশ্ববাংলা কোনও ব্র্যান্ড নয়, বিশ্ববাংলা আদতে একটা কোম্পানি। যে কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুকুল রায়ের আত্মপ্রকাশের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষও নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি জানিয়ে দিলেন, যদি ক্ষমতা থাকে তো রিগিং-ভোটলুঠ করে পঞ্চায়েত ভোটে জিতে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে 'অলরাউন্ডার' ও নিজের 'কোচ' বলে আখ্যা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের শাসকদলের দিকে।

‘দল ভাঙানোর রানি’ মমতার খেল খতম! ‘কোচ’ মুকুল রায়কে পেয়ে হুঁশিয়ারি দিলীপের

বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, 'যাঁরা বিজেপির ঝান্ডা ধরেছেন, ভারত মাতা কী জয় বলছেন, তাঁরা পুলিশকে ভয় পাবেন না। প্রত্যেক জেলায় এরকম সভা করতে হবে। বাংলার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তারপর মুকুলদাও এসে গিয়েছেন, এবার পরিবর্তনের পরিবর্তন আসবেই।'

দিলীপ ঘোষ বলেন, 'দিদির মন খারাপ, শাহরুখ-অমিতাভকে পাশে নিয়ে সিনেমা দেখে এখন মন ভালো করার চেষ্টা করছেন। তাতেও মন ভালো হচ্ছে না এখন। তাই হুমকি দিচ্ছেন। কিন্তু বিজেপিকে চমকে-ধমকে লাভ নেই। আমরা এখন জল মাপছি, ২০১৯ সালেই তালা মেরে দেব রাজ্যের শাসকদলের নেতাদের মুখে। এখনই অনেকে কুলুপ এঁটেছেন। এখন আর দিদির ভাইয়েরা মুখ খুলছেন না সাংবাদিকদের সামনেও।'

বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'বিধানসভায় তৃণমূল নেতারা যদি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন, তাহলেই দিদির কাছে রিপোর্ট চলে যায়, এইভাবে কোনও দল টিকতে পারে না। আমি বিধানসভা গেলেই তৃণমূল বিধায়করা পালিয়ে যান।' চাকরি চলে যাবে বলেই তাঁরা পালিয়ে যান বলে অভিযোগ দিলীপের।

'মোদীজির নির্দেশে আমরা তৃণমূলের তোষণের হাত থেকে বাংলাকে বাঁচানোর দায়িত্ব নিয়েছিল। দিদি শুধু না্টক, আর মোমবাতি মিছিল করছেন। আসলে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার, তাই এখন থেকেই মোমবাতি নিয়ে হাঁটতে হচ্ছে তৃণমূল নেতা-নেত্রীদের।' তিনি হুঁশিয়ারি দেন, 'এখনও তৃণমূলে যাঁরা চামচাগিরি করছেন, তাঁদের জন্য ভুবনেশ্বরের টিকিট কাটা হয়ে যাবে শীঘ্রই। তাই টিকিট কাটার আগেই বিজেপিতে যোগ দেওয়ার ডাক দেন তিনি।'

মুখ্যমন্ত্রীকে দল ভাঙানোর রানি আখ্যা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বার্তা দেন, 'জল ভাঙানের রাজনীতি আপনিই শুরু করেছেন। এবার যে জেলাতে আমরা যাব, সেই জেলাতেই টিমসিকে ভেঙে গুঁড়িয়ে দেব। এখনও লালু-মুলায়মের গায়ের ব্যথা সারেনি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা। যত অভিশাপ দেবে, ততই বাড়বে বিজেপি।'

দিলীপ ঘোষ বলেন, 'এখন আর বিজেপিকে ঠেকাতে পারবেন না আপনি। পুলিশ-গুণ্ডা যাই লাগান আমাদের আটাকাতে পারবেন না। তোমার শিল, তোমার নোড়া দিয়েই দাঁতের গোড়া ভেঙে ছাড়ব আমরা। এতদিন আপনি খেলছিলেন, এবার আমরা খেলব, আপনার খেল খতম।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+