'৫ তারিখ কেন লকডাউন! রামকে নিয়ে রাজনীতি করবেন না', মমতাকে বার্তা দিলীপের
'৫ তারিখ কেন লকডাউন! রামকে নিয়ে রাজনীতি করবেন না', মমতাকে বার্তা দিলীপের
৫ অগাস্ট ঐতিহাসিক দিন হতে চলেছে ভারতে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হবে সেদিন। গোটা দেশে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু পশ্চিমবঙ্গে সেদিন লকডাউন ঘোষণা করেছে মমতা সরকার। যার জেরে প্রবল রাজনৈতিক অসন্তোষ তৈরি হয়েছে রাজ্যে। রাজ্য সরকার রাম নিয়ে রাজনীতি করছেন বলে সরাসরি অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাম নিয়ে রাজনীতি
৫ অগাস্ট অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির নির্মাণের সূচনা হবে। গোটা দেশে সেদিন একাধিক কর্মসূচি করবে বিজেপি। কিন্তু রাজ্যে সেদিনই লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সরব হয়েছে বিজেপি। ইচ্ছে করেই ৫ তারিখ লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। এমনই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাম নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী।

মমতাকে বার্তা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম নিয়ে রাজনীতি করতে না বলে রামের শরণে আসার কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেছেন রামের শরণে এসে সব দোষ মাফ হয়ে যাবে। যাঁরা রামের বিরোধিতা করছেন তাঁরা রাবণের পক্ষে। ইচ্ছে করে হিন্দুদের উৎসব পালনে রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

লকডাউনের দিন বদলের দাবি
৫ তারিখ লকডাউন বাতিল করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ৫ তারিখ লকডাউন বাতিল না করা হলে বড় আন্দোলনে নামবে বিজেপি। কোনও ভাবেৈই সেদিন লকডাউন মেনে নেবে না গেরুয়া শিবির।

৫ তারিখ রাম মন্দির নির্মাণের সূচনা
আগামী ৫ অগাস্ট ঐতিহাসিক দিন হতে চলেছে দেশে। সেদিন অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে সেদিন প্রদীপ জ্বালিয়ে অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের সূচনার উৎসব পালন করবে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications