দিলীপ ঘোষকে ফোন মহুয়া মৈত্রের! 'গেরুয়া ময়দানে' কী চলছে জানালেন বিজেপির রাজ্যসভাপতি
বাংলার রাজনীতির অলিন্দে ফের একবার নতুন সমীকরণের ইঙ্গিত। শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার এক মাস হতে চললেও, পদ্মশিবিরে এই দুই নবাগতকে নিয়ে তোলপাড় এখনও কমেনি।
বাংলার রাজনীতির অলিন্দে ফের একবার নতুন সমীকরণের ইঙ্গিত। শোভন-বৈশাখী বিজেপিতে যোগ দেওয়ার এক মাস হতে চললেও, পদ্মশিবিরে এই দুই নবাগতকে নিয়ে তোলপাড় এখনও কমেনি। আর যাঁকে ঘিরে পদ্মশিবিরে ক্রমেই জট বাড়ছে সেই দেবশ্রী রায়ের নামের সঙ্গেই জড়িয়ে গেল আরও এক তৃণমূল নেত্রী তথা সাংসদদের নাম। তৃণমূলের দাপুটে নেত্রী মহুয়া মৈত্রের ফোন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের কাছে গিয়েছে বলে খবর। আর এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্যসভাপতি নিজেই।

বিজেপি-র রাজ্যসভাপতি দিলীপ ঘোষের দাবি
বিজেপি দিলীপ ঘোষ জানিয়েছেন দেবশ্রী রায় প্রসঙ্গে কথা বলতে তাঁর কাছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ফোন আসে। আর এই খবর নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। মহুয়া মৈত্র এই ফোন কল-এ ঠিক কী বলেছেন, সেই বিষয়টিও খোলসা করেছেন দিলীপ ঘোষ।

'দেবশ্রী আপনাকে খুঁজছে'
দিলীপ ঘোষ জানান, মহুয়া মৈত্র ফোনে বলেন, 'দেবশ্রী খুব অবসাদে রয়েছে। আপনাকে খুঁজছে, আপনি একবার কথা বলুন । ' এরপরই মহুয়া জানান, যে দেবশ্রীকে তৃণমূলও নিচ্ছে না, বিজেপিতেও তাঁর ঠাঁই হয়নি। এমন ক্ষেত্রে রীতিমতো অসুবিধায় পড়ে গিয়েছে দেবশ্রী।

সংসদে মহুয়ার বিজেপি বিরোধিতা ও দিলীপকে ফোন!
সপ্তদশ লোকসভা নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশেন থেকেই কার্যত অগ্নিগর্ভ বক্তব্যে বিজেপিতে একের পর এক তোপ দাগেন মহুয়া মৈত্র। এনআরসি, থেকে দেশের সাম্প্রতিক গোরক্ষার নামে গণপিটুনি, সমস্ত ক্ষেত্রই উঠে এসেছিল মহুয়ার বক্তব্যে। সেই মহুয়া মৈত্র দেবশ্রী রায়ের হয়ে বিজেপির রাজ্যসভাপতির সঙ্গে কথা বলেছেন,এমন তথ্য় প্রকাশ্যে আসতেই বাংলার রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়।












Click it and Unblock the Notifications