বিজেপি গ্রুপ ছেড়ে জল্পনা বাড়িয়েছেন বিধায়ক হিরণ, দিলীপ জানালেন আসল কারণ

বিজেপি গ্রুপ ছেড়ে জল্পনা বাড়িয়েছেন বিধায়ক হিরণ, দিলীপ জানালেন আসল কারণ

একুশের নির্বাচনে হারের পর কলকাতা পুরসভা নির্বাচনেও পর্যুদস্ত হয়েছে বিজেপি। এবার জেলার পুরসভা ভোটে সুফল পাওয়ার লক্ষ্য নিয়ে ময়দান ঝাঁপিয়েছে বিজেপি। কিন্তু বিজেপিতে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করেছে সাংগঠনিক রদবদলের পর থেকে। এই তালিকায় নবতমন সংযোজন হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ।

বিজেপি গ্রুপ ছেড়ে জল্পনা বাড়িয়েছেন বিধায়ক হিরণ, দিলীপ জানালেন আসল কারণ

হিরণ চট্টোপাধ্যায় বিজেপির গ্রুপ ছাড়ার কারণ নিয়ে চর্চায় বারবার উঠে আসছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। তাঁর সঙ্গে মনোমালিন্যের জেরেই হিরণ বিজেপিতে বিদ্রোহী হয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য জানিয়ে দিলেন কী কারণে হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ছেন নেতারা।

খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে রিমুভ হওয়া প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভপাতি দিলীপ ঘোষ মেদিনীপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন, আমার কাছে অন্তত দশটা গ্রুপ আছে, প্রতিদিন কয়েকশো মেসেজ আসে ওই গ্রুপে। আমি ওইসব মেসেজ দেখিই না। তার কারমে আমি কোবনও গ্রুপে বিশ্বাসই করি না।

এরপর তিনি বলেন, বিধায়কদের প্রসঙ্গে যিনি বিরোধী দলনেতা রয়েছেন, তিনিই বলবেন। আমি একজন নির্বাচিত জন প্রতিনিধি। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু বলতে পারি, পার্টির গাইডেন্স মেনে চলা উচিত। মানুষ আমাকে জিতিয়েছেন। তাই মানুষের সঙ্গে থাকতে হবে। পার্টির সঙ্গে থাকতে হবে। এটাই নিয়ম।

তবে এই বিষয়টাও পার্টির সংগঠন যাঁরা দেখেন, যাঁরা সংগঠনের দায়িত্বে রয়েছে, তাঁরাই দেখবেন। কারা গ্রুপ বানিয়েছেন, কাদের রেখেছেন, তাঁদের চিন্তা করা উচিত। এদিন দিলীপ ঘোষ প্রতিটি প্রশ্নের উত্তরেই প্রসঙ্গে এড়িয়ে গিয়েছেন। তিনি এমন কোনও মন্তব্য করেননি, যা নিয়ে হিরণ কেন বিজেপির গ্রুপ ছাড়লেন তা স্পষ্ট হতে পারে।

উল্লেখ্য, মতুয়া-গড়ের পাঁচ বিধায়কের পর বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে দেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এরপর দিলীপ-গড়ের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বিজেপির গ্রুপ ছেড়ে দেন। বঙ্গ বিজেপিতে একের পর এক ধাক্কা নেমে আসায় সমালোচনা শুরু হয়ে যায় রাজ্য নেতৃত্বের।

বিজেপিতে তীব্র অসন্তোষ জারি রয়েছে গোটা রাজ্যজুড়েই। শুধু মতুয়া-গড় নয়, উত্তর ২৪ পরগনা তথা বনগাঁ সাংগঠনিক জেলার বাইরেও বিজেপিকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরের বিধায়করাও বিদ্রোহী হয়ে উঠেছিলেন। এবার দিলীপ ঘোষের গড় খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী ভূমিকা নিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+