Dilip Ghosh: মমতার পাশে বসে কেউ খেতে চান না! বেঙ্গালুরুতে 'কংগ্রেসের বিজয় উৎসব' কটাক্ষ দিলীপ ঘোষের
ধাক্কা খেতে খেতে শেষ পর্যন্ত আদালতের ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই আদালতকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করলেন। এমনটাই মন্তব্য বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেও কটাক্ষ করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যেভাবে তৃণমূল এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ধাক্কা খেতে খেতে শেষে কোর্টেও ধাক্কা খেলেন এবং আদালতকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করলেন, এরপরে সংবিধান ও কোর্টের সম্মান ভুলুন্ঠিত হয়েছে। আদালতকেও তাই মুখ খুলতে হচ্ছে।

অভিষেকের আদালত ও বিচারপতি সম্পর্কে মুখ খোলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন আরামবাগের সাংদ অপরূপা পোদ্দার। যা নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, আমরা জানি তাঁদের চরিত্র কী? কী তাঁদের ইতিহাস। এইসব নেতাদের আমরা বিভিন্ন সময়ে আর্থিক অপরাধে যুক্ত হতে দেখেছি। হাতে টাকা নিতে দেখেছি। এখন পালিয়ে বেড়াচ্ছেন আর আদালতকে টার্গেট করছেন।
এদিন থেকে বেঙ্গালুরুতে বিরোধী জোটের দুদিন বৈঠক শুরু হচ্ছে। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ইউপিএ চাইছে পরিধি বড় হোক। এনডিএও তাই চাইছে। কিন্তু কারা যাচ্ছে? তাদের কী শক্তি আছে? পাটনায় পিকনিক করেছে। এবার ব্যাঙ্গালোরে ব্যাঙ্কোয়েট করবে। কংগ্রেস হয়তো এটাকে বিজয় উৎসব করতে চাইছে। এটাই ওদের শান্তনা, কটাক্ষ দিলীপ ঘোষের।
পঞ্চায়েতে হারের পরে লোকসভার লক্ষ্য নিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, আগের থেকে সংগঠন ভাল। বিজেপি এবার ৪৭ হাজার প্রার্থী দিয়েছে। আগেরবার দিয়েছিল মাত্র ২১ হাজার। বিজেপির সংগঠন বেড়েছে। ২৪-এ সার্বিক লড়াই হবে। আরও ১ ডজন সিট বিজেপি ছিনিয়ে নেবে বলে দাবি করেছেন তিনি।
মোদী বিদেশ যাত্রা নিয়ে কটাক্ষ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ওদের যদি কেউ বিদেশে না ডাকে, বিজেপি কী করতে পারে! তিনি বলেন, মমতা একবার টাকাপয়সা খরচ করে হল্যান্ড থেকে পুরস্কার নিয়েছিলেন। কেউ ডাকে না। ওদের সঙ্গে যে বসবে সে বদনাম হয়ে যাবে। দুর্নীতির কাদা গায়ে লেগে যাবে।
এখানকার বিরোধী ঐক্য নিয়ে পার্টিগুলোও ভাবছে ওদের নেব, কী নেব না। মমতা খেতে বসলে তার পাশে কে বসবে ঠিক করতে পারছে না। ভাবছে, যদি ছবি উঠে যায়, তাহলে বদনাম হয়ে যাবে। সেই পার্টির কোনও নেতা কী বলল, তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।












Click it and Unblock the Notifications