১০০ জন বিরোধী বিধায়ক ফোন করছেন দিলীপকে! ভোট শেষের সমীক্ষার পর হাওয়া গেরুয়া পালে
বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিত পেতেই পাল্টা চাপ দেওয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের উপর। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা তাঁকে ফোন করছেন বলে প্রকাশ্যেই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জয়ের ইঙ্গিত পেতেই পাল্টা চাপ দেওয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেসকে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়করা তাঁকে ফোন করছেন বলে প্রকাশ্যেই জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে তিনি আরও জানান, লোকসভা ভোটের নিরিখে বিধানসভার অর্ধেকেরও বেশি আসনে এবার তাঁরাই এগিয়ে।

৪০ থেকে ১০০ বিধায়ক
বুথ ফেরত সমীক্ষার পর অনেক বিধায়ক বিজেপির দিকে ঝুঁকে পড়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটের পরই মাস্টারস্ট্রোক দিয়ে দিলীপ ঘোষ জানালেন, তৃণমূল-সহ অন্যান্য দলের অন্তত ১০০ বিধায়ক তাঁকে ফোন করছে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অন্তত ৪০ জন বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।

চড়ছে জল্পনার পারদ
এদিন দিলীপ ঘোষ বললেন, অনেক বিধায়কই ফোন করতে শুরু করেছেন তাঁকে। শুধু টিএমসি নয়, বিভিন্ন পার্টির এমএলএ-রা তাঁকে ফোন করছেন। ফোন করে খোঁজ নিচ্ছে শরীর ঠিক আছে তো? আমিও জিজ্ঞাসা করছি, তাঁরা কেমন আছেন। কিন্তু কেউ কি শুধু শুধু ফোন করে! ফোন করছে যখন উদ্দেশ্য রয়েছে। তাঁর এই কথায় চড়ছে জল্পনার পারদ।

রাজ্যে তৃণমূল সংখ্যালঘু!
দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানায় আরও একটি বোড়ের চাল দিয়েছেন। তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন, লোকসভা নির্বাচনের পর রাজ্যে তৃণমূল সংখ্যালঘু হয়ে যাবে। তাঁরা প্রায় ১৫০ আসনে শাসক তৃণমূলের থেকে এগিয়ে থাকবেন বলে দাবি। ফলে তৃণমূলের নৈতিক অধিকার নেই রাজ্যের ক্ষমতায় থাকার।

বিজেপির দু'টি টিম সমীক্ষায়
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুধু শাসকদল তৃণমূল কংগ্রেসের বিধায়করা নন, কংগ্রেস ও বামফ্রন্টের বিধায়করাও রয়েছেন সেই তালিকায়। বিজেপির দু'টি দল এই সমীক্ষা চালিয়েছে। একটি কেন্দ্রীয় টিম, আর একটি রাজ্যের টিম। রাজ্যের প্রতিনিধিরা তাদের মূল্যায়ন জমা দিয়েছে বিজেপির কাছে।

১১ থেকে ২৬ আসন
বুথ ফেরত সমীক্ষায় মমতার রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত মিলেছে। বিজেপি পেতে পারে ১১ থেকে ২৬ আসন এমন ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তারপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপি এবার ২৩টি আসনে জিতছেই। আর সেই প্রসঙ্গেই ১৫০ বিধানসভা এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications